যুক্তরাজ্য পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬শ’ ৫০ আসনে নির্বাচন ৪ জুলাই। তিন মেয়াদে প্রায় ১৫ বছর দেশটিতে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে, জনমত জরিপে এবারের নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যে এবারের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩১জন অংশ নিচ্ছেন; যাদের ৯ জনই নারী।








