তৃতীয় দফা বন্যায় সিলেটের বিভিন্ন নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এছাড়া মৌলভীবাজার, নেত্রকোণা, কুড়িগ্রামেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকার সড়ক ও জনপদ ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে মানুষ। তবে, ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ায় কমেছে সুনামগঞ্জের নদ-নদীর পানি।






