বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন মারা গেছেন

চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর অফিসে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিরাপদে কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে। আগের দিন এই রোগে একজন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এতে বলা হয়, আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৭৫ শতাংশ। শনিবার করোনা শনাক্তের হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। আজ কমে হয়েছে ৯ দশমিক ১৯ শতাংশ।

আজ ৩ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪০৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩০ হাজার ৯০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৬ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৬২ জন। শনাক্তের হার ৭ দশমিক ৭৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।

বিষয়:করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…