উত্তরের হিমেল হাওয়ার ফলে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে শীতের তীব্রতা বেড়েছে। বৃহস্পৃতিবার দুপুর থেকে উত্তরের এ হিমেল হাওয়া বইতে শুরু করে। যার ফলে শুক্রবার সকাল থেকে রাস্তাঘাটে লোকজন কম গেছে। শীতে জবু থবু হয়ে মানুষের রিযিকের সন্ধ্যানে বের হতে দেখা গেছে। এরমাঝে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় যান বাহন তথা রিক্সায় উঠছেনা যাত্রীরা। ভোর বেলায় বের হয়েও অনেকে যাত্রীর অপেক্ষায় রাস্তায় অলস সময় পার করছে বিভিন্ন রিক্সাচালকরা। শীতের কারণে একান্ত জরুরী ছাড়া ঘরবাড়ী থেকে মানুষ বের হচ্ছেনা। আয় কমে হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে এ সব নিম্ন আয়ের মানুষ।







