চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে মেক্সিকোর কাছে কখনও হারেনি আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গ্রুপপর্বের প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় পর্বে উঠতে না পারার শঙ্কায় রয়েছে আর্জেন্টিনা। অনেকটা অগ্নিপরীক্ষার মতো অবস্থা। গ্রুপের তলানিতে থাকা দলটির এবারের প্রতিপক্ষ মেক্সিকো। জিততেই হবে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছক কষছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে, পোল্যান্ডের বিপক্ষে এক পয়েন্ট তোলা মেক্সিকোও ছেড়ে কথা না বলার হুঙ্কার ছুঁড়েছে।

কিন্তু, ইতিহাস কী বলছে?

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসেইল স্টেডিয়ামে সি-গ্রুপের খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো। ইতিহাসে এ দুদল এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে। আলবিসেলেস্তেরা জিতেছে ১৬ বার, মেক্সিকোর জয় ৫টি, ড্র হয়েছে বাকি ১৪ ম্যাচে।

বিশ্বকাপে সেই ইতিহাসটা তো আরও পক্ষে আর্জেন্টিনার। দুদল তিনবার পরস্পরের প্রতিপক্ষ হয়েছে বিশ্বমঞ্চে। আকাশী-নীলরা সব ম্যাচেই জিতেছে। ১৯৩০ বিশ্বকাপে দল দুটি প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হয়। আর্জেন্টিনা সেই খেলায় ৬-৩ গোলের বড় ব্যবধানে জিতেছিল।

৭৬ বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও মেক্সিকো। ২০০৬ বিশ্বকাপে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২-১ গোলের জয় পায়। চার বছর পর ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা ৩-১ গোলে জয়ী হয়েছিল। অতীত ইতিহাস তাই মেক্সিকোর পক্ষে কথা বলছে না।

ইতিহাস অবশ্য পাল্টাতে সময় লাগে না। এবারই প্রথম কোনো এশিয়ান দলের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা। টানা ৩৬ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকা দলটিকে সৌদি আরব মাটিতে নামিয়েছে। মেক্সিকোও অতীতকে ছুঁড়ে নতুন ঘটনার জন্ম দিতে চাইছে। আর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে কাতার মিশন লম্বা করতে মরিয়া মেসি-ডি মারিয়ারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফাফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ মেক্সিকোলিড ফিফা বিশ্বকাপলুসেইল স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT