চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উজানের পাহাড়ি ঢলে শেরপুরে নিন্মাঞ্চলের ৫০ গ্রাম প্লাবিত

হাকিম বাবুল হাকিম বাবুল
১২:০৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৪
জনপদ, শেরপুর
A A
শেরপুরে উজানের পাহাড়ি ঢলে নিন্মাঞ্চলের গ্রাম প্লাবিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির মাত্রা কমতে থাকায় শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার ভোগাই, চেল্লাখালি ও মহারশি নদীতে পাহাড়ি ঢলের তীব্রতাও কিছুটা কমেছে। তবে ওইসব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও শহর রক্ষা বাঁধের পুরাতন ভাঙন অংশগুলো দিয়ে ঢলের পানি প্রবাহিত হওয়ায় ওই দুই উপজেলার অন্তত প্রায় ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। অনেক বাড়ি-ঘরে ঢলের পানি প্রবেশ করায় সাধারণ মানুষ দূর্ভোগের শিকার হন।

বুধবার (৩ জুলাই) ভোর থেকে পাহাড়ি ঢলের পানি কমতে থাকায় ঢলের তোড়ে বিভিন্নস্থানে ভাঙনের চিহ্ন ফুটে ওঠেছে। পাহাড়ি ঢলের তোড়ে খালভাঙ্গা ও শিমুলতলা এলাকায় ভোগাই নদীর বাঁধ ভেঙ্গে নালিতাবাড়ী পৌর শহরে প্রবলবেগে পানি প্রবাহিত হওয়ায় আশপাশের এলাকা প্লাবিত হয়। চেল্লাখালি নদীর ঢলের তোড়ে দক্ষিণ গোল্লারপাড় এলাকায় শেরপুর-নালিতাবাড়ী ভায়া গাজীরখামার সড়কের কিছু অংশ বিধ্বস্ত হয়। সন্ন্যাসীভিটা নয়াডাড়া এলাকায় প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙ্গে যায়।

Banglabid

ঝিনাইগাতীর মহারশি নদীর বেড়িবাঁধের পুরাতন ভাঙন অংশগুলো দিয়ে ঢলের পানি প্রবেশ করায় রামেরকুড়া, খৈলকুড়া, চতল, বনগাঁ, কান্দুলি, বগাডুবি এলাকায় বেশকিছু গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঢলের পানিতে মাছের ঘেড় ও পুকুর ডুবে মাছ ভেসে যাওয়ায় অন্তত: তিন শতাধিক মৎস্যচাষী আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান জানিয়েছেন, বৃষ্টিপাত ও উজানের ঢল কমার কারণে পাহাড়ি নদ-নদীগুলোর স্রোতের তীব্রতা কমে আসছে। পাহাড়ি ঢলের কারণে জেলা ৩টি নদীর অন্তত ৩০০ মিটার বাঁধ ভেঙ্গে গেছে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হচ্ছে।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেছেন, পাহাড়ি ঢল এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ব্যাপারে সকল জনপ্রতিনিধি এবং ইউএনওদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঝিনাইগাতী-নালিতাবাড়ী বন্যানিন্মাঞ্চল প্লাবিতপাহাড়ি ঢলের তীব্রতাসন্ন্যাসীভিটা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কের কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে আবু জাফর মাহমুদ নির্বাচিত

পরবর্তী

বর্ষণমুখর সন্ধ্যায় রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসর

পরবর্তী
রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসরে শিল্পীরা পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষণমুখর সন্ধ্যায় রবীন্দ্রনাথকে নিয়ে গল্প-গানের আসর

আর্জেন্টিনার ফুটবল দল বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বিশ্বকাপজয়ীকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT