গোপালগঞ্জে রমজানের শুরুতেই নিত্য পণ্যের দাম বৃদ্ধি
গোপালগঞ্জের বাজারে রমজানের শুরুতেই নিত্য পণ্যের দাম বৃদ্ধি ও ক্রেতাদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রমজানের শুরুতেই গোপালগঞ্জে নিত্য প্রয়োজনীয় মালামালের দাম চরমভাবে বৃদ্ধি পেয়েছে। তবে, বাড়েনি গরুর মাংস এবং খাসির মাংসের দাম। ইলিশ মাছের দাম কেজি প্রতি ৩ থেকে চারশ টাকা বেড়েছে। দেশি মাছের পাশাপাশি বেড়েছে চাষের মাছের দাম। পোল্টি মুরগী ও মাছসহ সকল প্রকার তরকারীর দাম বাড়ার পাশাপাশি বেড়েছে কাচামরিচ ও শুকনা মরিচের দাম।
রমজান মাসকে পুজি করে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় মালামালের দাম বাড়ায় খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো পড়েছে চরম বিপাকে। নিত্য প্রয়োজনীয় মালামালের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে রাখতে অভিযান অব্যাহত রয়েছে বলছেন ভোক্তা অধিকার দপ্তর। কিন্ত, বাজার দর নিয়ন্ত্রন করতে পারছেনা তারা।
তথ্য ও ভিডিও: আসাদুজ্জামান বাবুল





