চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকায় চীনা সাংস্কৃতিক কেন্দ্র প্রয়োজন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০৫, মে ২০২৩
অন্যান্য, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও লেখকরা চীনা সাংস্কৃতিক কেন্দ্রের জন্য আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়াতে ঢাকায় একটি চীনা সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন দেশের কবি-সাহিত্যিক, প্রকাশক ও সাংস্কৃতিক ক্ষেত্রের বিশিষ্টজনেরা। তারা বলেছেন, এমন একটি কেন্দ্র হলে তা কেবল দুই বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশের সাংস্কৃতিক বিনিময়ে ইতিবাচক ভূমিকা রাখবে না, মানুষে মানুষে বোঝাপড়া ও যোগাযোগ বাড়াতেও সাহায্য করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘সিএমজির নতুন অগ্রযাত্রা: চীন বিষয়ক বই প্রকাশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এ পরামর্শ দেন তারা।

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এ অনুষ্ঠানের আয়োজন করে। চীনের চারটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রতিষ্ঠান- চায়না রেডিও ইন্টারন্যাশনাল, চায়না ন্যাশনাল রেডিও, চায়না সেন্ট্রাল টেলিভিশন এবং চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত হয়েছে সিএমজি।

Banglabid

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইয়ুয়ে লি ওয়েন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

বেইজিং থেকে সরাসরি যুক্ত হয়ে অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সিএমজি বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দি। এটি সঞ্চালনা করেন সিএমজি বাংলার বার্তা সম্পাদক শান্তা মারিয়া।

চীন বিষয়ক বইয়ের লেখক ও প্রকাশকদের নিয়ে আয়োজিত এ আলোচনা সভায় নিজেদের মতামত ব্যক্ত করেন কবি আলমগীর রেজা চৌধুরী ও মনসুর আজিজ, ভ্রমণগদ্য লেখক শাকুর মজিদ, অনুবাদক মসিউল আলম, সাহিত্যিক সিরাজুল ইসলাম মুনির, সেলিম সোলায়মান ও ইমরুল কায়েস, এবং প্রকাশক জাকির হোসাইন, মেসবাহউদ্দীন আহমেদ, হাসান তারেক প্রমুখ। বেইজিং থেকে যুক্ত হন সিএমজি বাংলার সাংবাদিক আলিমুল হক।

Reneta

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স অ্যাটাশে সুন কাংনিং, বাংলাদেশের লেখক ও প্রকাশক রহীম শাহ, দীলতাজ রহমান, ইমরান মাহফুজ, জহিরুল ইসলাম, সিএমজি বাংলার সংবাদকর্মী এবং অন্যান্য দর্শক-শ্রোতা।

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়াতে একটি চীনা সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন।

বাংলা ভাষায় চীনা সাহিত্যকর্ম এবং চীনা ভাষায় বাংলা সাহিত্যকর্মের অনুবাদ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বাংলা একাডেমি একটি প্রকল্পের আওতায় চীনা ও অন্যান্য ভাষার সাহিত্যের অনুবাদ নিয়ে কাজ করছে। এ প্রসঙ্গে চীনা দূতাবাসের সঙ্গে সহযোগিতামূলক আলোচনা চলছে বলে জানান মহাপরিচালক।

চীন বিষয়ক মৌলিক গ্রন্থ রচনার ওপরও গুরুত্বারোপ করেন কবি নূরুল হুদা।বাংলাদেশে সাংস্কৃতিক আলোচনায় চীনা ও বাংলাদেশি প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ চীনের সেরা সাহিত্যকর্মগুলো বাংলা ভাষায় অনুবাদের জন্য চীন সরকারকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, একটি দেশের পরিচিতি তুলে ধরার উৎকৃষ্ট উপায় হলো সেই দেশের সেরা সাহিত্যকর্ম ও গুণীজনদের পরিচয় তুলে ধরা।

তিনি বলেন, বাংলাভাষীদের মধ্যে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া সম্পর্কে যে সুন্দর ধারণা ও অনুভূতি তৈরি হয়েছে তার অন্যতম কারণ ভাষান্তরের মাধ্যমে তাদের সাহিত্যকর্মকে ছড়িয়ে দেওয়া। চীনের চিরায়ত সাহিত্যকর্মগুলো বিভিন্ন ভাষার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আর্থিক সক্ষমতা দেশটির আছে বলেও মন্তব্য করেন অধ্যাপক আবু সায়ীদ।

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর ইউয়ে লি ওয়েন বলেন, চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ের কাজ এগিয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তিনি দু দেশের শিল্প-সাহিত্য নিয়ে নিয়মিত আলোচনা অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন।

বক্তারা বলেন, চীনের অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন ও শামসুর রাহমানের অনেক সাহিত্যকর্ম চীনা ভাষায় অনূদিত হলেও বাংলায় অনূদিত চীনা বইয়ের সংখ্যা খুব কম।

ভাষার সীমাবদ্ধতাকে এক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করে বক্তারা বলেন, আগের চেয়ে বেশি সংখ্যক বাংলা ভাষাভাষী এখন চীনা ভাষা শিখছেন এবং চীনা ভাষাভাষী বাংলা শিখছেন বলে এ প্রতিবন্ধকতা দূর করা এখন অনেক সহজ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনঢাকাবিশ্বসাহিত্য কেন্দ্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের ভারতে জরুরি অবতরণ

পরবর্তী

এবারের বাজেট উচ্চাকাঙ্খী নয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরবর্তী
প্রতিমন্ত্রী বাজেটের উচ্চাকাঙ্খী নয় বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বাজেট উচ্চাকাঙ্খী নয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

মেসি প্যারিস সেন্ট জার্মেই ফুটবল জার্সিতে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির দুঃখপ্রকাশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT