চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে স্পা’র নামে ছিনতাই-মাদক সেবনসহ নানা অপরাধ, আটক ৩৮

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:৩৮ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে স্পা’র আড়ালে চলছে মাদক সেবন, ছিনতাইসহ  নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এসব বন্ধে অভিযান চালিয়ে স্পা কর্মীসহ ৩৮ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আবিষ্কার করেছে বিশেষ সুড়ঙ্গ।

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটন জোনে কিছু সংখ্যক আবাসিক কটেজ এবং স্পা সেন্টার ঘিরে কিছু অপরাধী চক্র সক্রিয় রয়েছে।  চক্রটির সদস্যদের হাতে নানা কৌশলে পর্যটকরা প্রতিনিয়ত  ছিনতাই ও হয়রানির শিকার হচ্ছেন। পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আপেল মাহমুদ বলেন, কক্সবাজার শহরের লাইট হাউজ সংলগ্ন এলাকায় আবাসিক কটেজ জোন গড়ে উঠেছে। সেখানকার সাইনবোর্ড বিহীন ৬ থেকে ৭ টি কটেজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে পর্যটকদের কৌশলে জিম্মি করে ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডসহ নানাভাবে হয়রানি করার।

আপেল মাহমুদ জানান, রোববার মধ্যরাতে সেখানকার সাইনবোর্ড বিহীন ‘ঢাকার বাড়ী’ ও ‘শিউলি’ নামের দুইটি কটেজে ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে ২১ জন নারী ও ১২ জন পুরুষকে আটক করেছে। অভিযান টের পেয়ে কটেজ দুইটির গোপন সিঁড়ি ও সুরঙ্গ দিয়ে আরও বেশ কয়েকজন পালিয়ে গেছে।  সেসময় ওই কটেজ দুটিতে কিছু গোপন কক্ষের সন্ধান পাওয়া যায় যেখানে পর্যটকদের জিম্মি করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ওইসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে অর্থ  আদায় করা হতো। না হলে চালানো হতো নির্যাতন।

তিনি বলেন, একই সময় কক্সবাজার শহরের কলাতলী মোড় সংলগ্ন ওয়ার্ল্ড বিচ রিসোর্ট নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনুমোদনহীন একটি স্পা সেন্টারের নারী পরিচালকসহ ৫ নারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।হোটেলটির ভিতরে একটি গোপন কক্ষে স্পা সেন্টারের আড়ালে চলতো পর্যটকদের হয়রানি ও ব্লাকমেইলিং। আর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আদায় করা হতো মোটা অংকের টাকা।

Reneta

আপেল মাহমুদ বলেন, কক্সবাজার শহরে অনুমোদনহীন স্পা সেন্টার রয়েছে ৩৬ টি এবং লাইট হাউজ সংলগ্ন এলাকায় আবাসিক কটেজ রয়েছে দুই শতাধিক। শুধুমাত্র পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে আসছে। আর নিয়ন্ত্রণহীন এসব প্রতিষ্ঠানে প্রতিনিয়ত নানা অপরাধের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে পর্যটন শিল্পের ওপর। তিনি বলেন, জেলা প্রশাসকের সাথে কথা বলে এসব স্পার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাধআটকইস্পাহানি আরিফ জাহানকক্সবাজারেটুরিস্ট পুলিশব্ল্যাকমেলিংমাদক সেবন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT