ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুসে বাধা দেয়ায় দু-পক্ষের সংঘর্ষে আহত ২০

বিক্ষোভকারীরা বিভিন্ন ধর্মীয় পোশাক পরিহিত অবস্থায় সমাবেশে অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের একটি জনসমাগমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে বাধা দেওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত কসবা পৌর শহরের কদমতলী মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস বের করে কসবা শহরে প্রবেশ করে। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






