চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি সাংবাদিক সমিতি’র নতুন সভাপতি ইমতিয়াজ, সম্পাদক রিপন

আল-মামুন আশিকআল-মামুন আশিক
৩:৪৬ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
রাজশাহী, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (রাবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে মনোনীত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রিপন চন্দ্র রায়।

গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ আব্দুস সবুর লোটাস (কালবেলা), সহ-সভাপতি-২ অর্পণ ধর (সমকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক ইরফান তামিম (সোনালী সংবাদ), কোষাধ্যক্ষ আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন (প্রথম আলো), দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল-মামুন আশিক (চ্যানেল আই অনলাইন), ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন (নয়া শতাব্দী), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ফাহির আমিন (সময়ের আলো), কার্যনির্বাহী সদস্য-১ মাহবুব হাসান (কালের কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য-২ শাকিবুল হাসান (রাইজিংবিডি) এবং কার্যনির্বাহী সদস্য-৩ জাহিদুল ইসলাম (সাম্প্রতিক দেশকাল)।

এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন গোলাম রববিল ও আব্দুল আহাদ। উপদেষ্টা-১ হিসেবে আছেন তৌসিফ কাইয়ুম (বাংলা ট্রিবিউন), উপদেষ্টা-২ সাইফুর রহমান (ডিবিসি নিউজ) ও উপদেষ্টা-৩ সোহানুর রহমান রাফি (ইউএনবি)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির উপদেষ্টা নূর আলম (সময়টিভি), রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো) ও সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী)।

এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবগঠিত কমিটিরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি সাংবাদিক সমিতিসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬

ফ্রান্সের হাতে বিশ্বকাপ দেখার আশা করছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

২ সপ্তাহ ধরে সংসদে অনুপস্থিত সরকারদলীয় এমপি মনিরুল হক চৌধুরী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের লাশ’ দাবির ভিডিওটি ভুয়া

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT