চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লেব্যাকে ইমরান-কোনালের বছর শুরু, গীতিকার জাহিদ আকবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিকরা স্টুডিওতে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লেব্যাক ও সুর-সংগীত দিয়ে নতুন বছর শুরু করলেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এর প্ল্যাটফর্ম থেকে উঠে আসা জনপ্রিয় দুই শিল্পী ইমরান ও কোনাল।

কোনালের কণ্ঠে গাওয়া ‘মন মেলেছে ডানা’ গানটির সুর-সংগীত করেন ইমরান; কথা লিখেছেন জনপ্রিয় বহু গানের গীতিকার জাহিদ আকবর।

প্লেব্যাক’র জনপ্রিয় জুটি ইমরান-কোনালের এই গানটি ‘নন্দিনী’ ছবিতে থাকছে। আর এই ছবিটি পরিচালনা করছেন সোয়াইবুর রহমান রাসেল।

শুক্রবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নির্মাতা জানান, নায়িকার ফ্ল্যাশব্যাকে গানটি ব্যবহার হবে, ছবির গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকবে।

‘নন্দিনী’র প্লেব্যাক দিয়ে কোনাল নতুন বছরে প্রথম প্লেব্যাক করলেন। বললেন: বছরের প্রথম প্লেব্যাক এটি। প্রচুর স্টেজ শো-এর চাপ যাচ্ছে। নইলে আরও কয়েকদিন আগেই কণ্ঠ দিতাম। আমি সবসময় প্লেব্যাকে বেশী কমফোর্ট ফিল করি। আশা করছি এ বছর অনেক বেশী ফিল্মে গাইতে পারবো।

এর আগে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে বা তার সুর-সংগীতে একাধিক গান করেছেন কোনাল; তাদের জুটির ‘ভালোবাসার মানুষ তুমি’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। আর এ গান দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেন কোনাল। পাশাপাশি জাহিদ আকবরের লেখা গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

কোনাল বললেন: ইমরানের সঙ্গে আমার কাজের বন্ধুত্ব বেশ অটুট। আমরা একসঙ্গে কাজ এনজয় করি। ইমরান টিউন ও কম্পিজিশনে অনেক যত্নশীল। নতুন এ গানটি অনেক সুইট। আমি উপভোগ করেছি। আরেকটি ভালো লাগার বিষয় হচ্ছে, জাহিদ ভাই (জাহিদ আকবর) আমার ওয়ান অব দ্য বেস্ট ফেভারিট গীতিকার। তার লেখা গানগুলো খুবই ক্লাসি। ক্লাসি গান অনেকে লিখলেও জাহিদ ভাইয়ের লেখা শ্রোতারা সহজেই ধরতে পারেন।

‘নন্দিনী’র গান প্রসঙ্গে ডুব, মন পাজড়ে, প্রিয়তমা’র মতো ম্যাসিভ সব হিট গানের গীতিকার জাহিদ আকবর বলেন, সিনেমার গল্পের সঙ্গে মিশে থাকার গান ‘মন মেলেছে ডানা’। যোগ করে তিনি আরও বলেন, প্লেব্যাক করতে গেলে কণ্ঠের অভিনয় জানতে হয়। এই গুণটি কোনালের মধ্যে সবচেয়ে বেশী আছে। সে যখন ফিল্মের জন্য গায়, তখন তার কণ্ঠ থেকে গাওয়ার পাশাপাশি অভিনয় আসে। এখানেই কোনাল অন্যদের থেকে আলাদা।

পরিতোষ বাড়ৈ’র ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘নন্দিনী’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ঢাকার নাজিরা মৌ। নির্মাতা জানান, ফেব্রুয়ারিতে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। চলতি বছর বিশেষ উপলক্ষে ‘নন্দিনী’ মুক্তির ইচ্ছে আছে।

ট্যাগ: ইন্দ্রনীল সেনগুপ্তইমরান মাহমুদুলকোনালজাহিদ আকবরনন্দিনীপ্লেব্যাকলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভের আরও দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

পরবর্তী

মাগুরায় সড়ক দুর্ঘটনায় জুয়েলারী ব্যবসায়ী নিহত

পরবর্তী
বাংলাদেশের একজন সংবাদ প্রতিনিধি পরিধান করেছেন পবিত্র হিজাব ও পাঞ্জাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় জুয়েলারী ব্যবসায়ী নিহত

তেজগাঁও স্কুলের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁও স্কুলের ৮৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুনর্মিলনী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT