চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খান গ্রেপ্তারে রণক্ষেত্র পাকিস্তান, সেনা সদরদপ্তরে হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ১০, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পাকিস্তানে সেনা সদরদপ্তরে হামলার ঘটনায় ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেসময় প্রায় ৩শ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। রাজধানী ইসলামাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।  ইমরান খানের পাশাপাশি দলীয় কয়েক নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটির বিভিন্ন সেনা দপ্তরেও হামলা ভাংচুর ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

কয়েকটি মামলায় জামিন নিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হয়েছিলেন ইমরান খান। শুনানি শুরুর আগেই আদালত ভবন থেকে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো.. ন্যাব এর একটি যৌথ দল। এরপর কালো রঙের একটি গাড়িতে করে তাকে নিয়ে যান তারা।

পাকিস্তানে ইমরান খান গ্রেপ্তারের প্রতিবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

ইমরান খানকে গ্রেপ্তারের পরই পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শাহ মেহমুদ কুরেশি ও সেক্রেটারি জেনারেল আসাদ ওমরের ডাকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে দলীয় নেতা-কর্মীরা। রাজধানী ইসলামাবাদের পাশাপাশি লাহোর, করাচিসহ ছোটবড় প্রায় প্রতিটি শহরে ব্যাপক বিক্ষোভ শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তা উপেক্ষা করে বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে তারা।

পাকিস্তানে ইমরান খান গ্রেপ্তারের প্রতিবাদে রণক্ষেত্র, সেনা সদরদপ্তরে হামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

পিটিআইয়ের উত্তেজিত কর্মী-সমর্থকরা রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তর এবং লাহোরের একটি সেনানিবাসের ফটক ভেঙে ভিতরে ঢুকে হামলা-ভাঙচুর চালায়। পাশাপাশি পেশোয়ার ও করাচির সেনা সদরদপ্তরেও হামলা চালায় বিক্ষোভকারীরা। বিক্ষোভের এক পর্যায়ে পেশোয়ারের সেনা দপ্তরে আগুন ধরিয়ে দেয় পিটিআইয়ের নেতা-কর্মীরা।

Reneta

পাকিস্তানে ইমরান খান গ্রেপ্তারের প্রতিবাদে সংঘর্ষ ও হামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

লাহোর সেনানিবাসে ভাঙচুরের পাশাপাশি সেনাবাহিনীর লাহোর শাখার শীর্ষ কর্মকর্তার বাসভনেও হামলা ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা। সেসময় সামরিক বাহিনীবিরোধী বিভিন্ন ¯ শ্লোগান দেয় তারা। এছাড়া পেশোয়ারে রেডিও পাকিস্তানের একটি ভবন ও করাচিতে একটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রতিবাদে উত্তাল পাকিস্তানে রণক্ষেত্র, জনতা রাস্তায় বিক্ষোভে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন সেনাদপ্তর ও সেনানিবাসে বাড়তি সেনা ও আধাসামরিক বাহিনী রেঞ্জার্স সদস্য মোতায়েন করা হয়েছে।

পাকিস্তানে ইমরান খান গ্রেপ্তারের প্রতিবাদে রণক্ষেত্র, সেনা সদরদপ্তরে হামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্তরের দশকে পাকিস্তানে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী ও  পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলি ভুট্টো। সেসময় তার গ্রেপ্তারের প্রতিবাদেও পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়। কিন্তু তার প্রভাব সামরিক বাহিনীর ওপর সরাসরি পড়েনি। দেশটির গত ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম সেনানিবাস ও সেনা সদরদপ্তরে  হামলার ঘটনা ঘটল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানগ্রেপ্তারতেহরিক-ই-ইনসাফবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ভারতে ব্রিকস তো অনেক দেরি, এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কক্সবাজারগামী বাস-ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আগস্ট ১৩, ২০২৬
ট্রাফিক পুলিশের ছবি: এআই দিয়ে বানানো

রাজধানীতে ট্রাফিক আইনে কঠোর অভিযান, ১৮১৮ মামলা

আগস্ট ১৩, ২০২৬
তানজিন তিশা হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনের পর তিশা বললেন, ‘সস্তা নেগেটিভ মার্কেটিংয়ের অপকৌশল’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT