পাকিস্তানে লংমার্চে ইমরান খান গুলিবিদ্ধ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে

ইমরান খান লংমার্চে গুলিবিদ্ধ, আহত অবস্থায় উদ্ধার করা হচ্ছে, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী ও স্বজনরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটে।
পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফাওয়াদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালীন ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চট্টাসহ তিনজন আহত হয়েছেন।




