চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ দিনের রিমান্ডে ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ১০, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আট দিনের রিমান্ড দিয়েছে আদালত। দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ৮ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।

এনডিটিভি জানায়, গতকাল গ্রেপ্তার হওয়ার পর আজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদের একটি বিশেষ আদালতে হাজির করা হয়। এরপর শুনানিতে তার রিমান্ড মঞ্জুর করে আদালত।

এসময় ইমরান খান আদালতে অভিযোগ করেন, তাকে হেফাজতে নিয়ে নির্যাতন করা হয়েছিল এবং তাকে ওয়াশরুম ব্যবহার করতে দেওয়া হয়নি। হার্ট অ্যাটাকের জন্য তাকে একটি ইনজেকশন দেওয়ারও অভিযোগ করেন তিনি।

ইসলামাবাদের আদালত আগামী ১৭ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে দুটি মামলার শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) উপস্থিত হলে আদালত প্রাঙ্গণ থেকে আধাসামরিক বাহিনী তাকে গ্রেপ্তার করে। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, ইমরান খানকে ঘিরে থাকা আধাসামরিক কর্মীদের একটি দল তাকে সাঁজোয়া যানের দিকে নিয়ে যাচ্ছিল।

অভিযোগ রয়েছে, ‘বাহরিয়া টাউন’ পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রীর মালিকানাধীন আল-কাদির ট্রাস্টকে ৫৩০ মিলিয়ন রুপি মূল্যের জমি বরাদ্দ দিয়েছে।

Reneta

ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে চলছে ব্যাপক বিক্ষোভ। প্রায় ৩শ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। রাজধানী ইসলামাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ইমরান খানসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশটির বিভিন্ন সেনা দপ্তরেও হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT