চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাকক্ষে মাছি, বিষাক্ত পোকামাকড়ের কারণে অতিষ্ঠ ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানের কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার আইনজীবীদের বলেছেন, তাকে এটক কারাগার থেকে বের করে নিয়ে যেতে। তিনি এমন কোন কক্ষে থাকতে চান না যেখানে দিনে মাছি এবং রাতে পোকামাকড় থাকে।

এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান তার আইনি দলকে বলেছেন, তিনি আর কারাগারে থাকতে চান না। তোশাখানা মামলায় দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং তিন বছরের সাজাপ্রাপ্ত ইমরান খান কারাবন্দী থাকায় বেশ অসন্তুষ্ট এবং চিন্তিত। তিনি বলেন, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি জেলে থাকতে চাই না।

গত সোমবার ইমরান খানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জোথাকে জেল কর্তৃপক্ষ তার সাথে দেখা করার অনুমতি দেয়। পিটিআই চেয়ারম্যানকে দেখার পর তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সি-ক্লাস জেলে দুঃখজনক পরিস্থিতিতে রাখা হচ্ছে। তিনি বলেন, ইমরান খান অসুবিধা সত্ত্বেও উচ্চ মনোবল নিয়ে আছেন, তিনি তার জীবনকাল জেলে কাটাবেন কিন্তু দাসত্বের কাছে মাথা নত করবেন না।

৭০ বছর বয়সী ক্রিকেটার এবং রাজনীতিবিদ ইমরান খানকে ২০১৮ থেকে ২০২২ সালে ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রীত্বের অপব্যবহার করে রাষ্ট্রীয় দখলে থাকা উপহার কেনা-বেচা করার অভিযোগে দোষী সাব্যস্ত করে তোশাখানা মামলায় দুর্নীতির দায়ে গত শনিবার তার জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি ইসলামাবাদ হাইকোর্টে নিজেকে নির্দোষ দাবী করে আবেদন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানতেহরিক-ই-ইনসাফতোশাখানা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT