চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াইয়ের ডাক দিলেন ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ১৫, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের শক্তিশালী সামরিক সংস্থা তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আগামী ১০ বছরের জন্য কারাগারে রাখার পরিকল্পনা করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১৫ মে) ভোররাতে একাধিক টুইট বার্তায় ইমরান খান বলেছেন, “এখন সম্পূর্ণ লন্ডন পরিকল্পনা শেষ। আমি জেলের ভেতরে থাকাকালীন সহিংসতার অজুহাত দেখিয়ে, তারা বিচারকের ভূমিকা পালন করতে চেয়েছে। তারা নিজেরাই জুরি এবং নিজেরাই জল্লাদ। এখন তাদের পরিকল্পনা হলো, আমার স্ত্রী বুশরা বেগমকে কারাগারে রেখে আমাকে অপমান করা এবং কিছু রাষ্ট্রদ্রোহ আইন দেখিয়ে আমাকে আগামী ১০ বছর কারাগারে আটকে রাখা।”

ইমরান খান আরও বলেন, “জনসাধারণ যেন কোনো প্রতিক্রিয়া না দেখাতে পারে, তা  নিশ্চিত করার জন্য তারা দুটি জিনিস করেছে.. প্রথমত, ইচ্ছাকৃত সন্ত্রাস, কেবল পিটিআই কর্মীদের উপর নয় বরং সাধারণ নাগরিকদের উপরও প্রয়োগ করা হয়েছে। দ্বিতীয়ত, মিডিয়া সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত এবং স্তব্ধ।”

পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে ইমরান খান বলেছেন, “পাকিস্তানের জনগণের কাছে আমার বার্তা, আমি আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত হাকীকী আজাদীর জন্য লড়াই করব, কারণ আমার জন্য এই ধরণের বদমাশদের দাসত্বের চেয়ে মৃত্যুই শ্রেয়। আমি আমার সমস্ত লোককে মনে রাখার জন্য অনুরোধ করছি যে, আমরা ‘লা ইলাহা হা ইল্লাল্লাহ’ প্রতিশ্রুতি দিয়েছি। অর্থাৎ আমরা এক আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করব না। যদি আমরা ভয়ের মূর্তির কাছে মাথা নত করি, তবে আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এটা কেবল অপমান বয়ে আনবে এবং তারা ভেঙে পড়বে। যে দেশে অন্যায় ও জঙ্গল আইন বিরাজ করে, সেসব দেশে বেশিদিন টিকে থাকে না।”

শুক্রবার জামিন মঞ্জুর হওয়া সত্ত্বেও পুনরায় গ্রেপ্তারের ভয়ে কয়েক ঘণ্টার জন্য ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণে অবস্থান করার পর ইমরান খান শনিবার তার লাহোর বাড়িতে ফিরে আসেন।

Reneta

ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে (জিএইচকিউ) প্রবেশ করে এবং লাহোরে কর্পস কমান্ডারের বাড়িতে অগ্নিসংযোগ করে। পুলিশের সাথে সংঘর্ষে নিহরের সংখ্যা বেড়ে ১০ জন হলেও ইমরান খানের দল দাবি করছে তাদের ৪০ জন কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানটুইট বার্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT