চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ২৬, মে ২০২৩
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে নো-ফ্লাই তালিকায় রেখে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জানিয়েছে পাকিস্তান সরকার। তারা ছাড়াও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর কমপক্ষে ৪০ জন সদস্যকে এই তালিকায় রাখা হয়েছে।

সংবাদ মাধ্যম এবিপি জানিয়েছে, ফেডারেল সরকার পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি সহ ৪০ জনের নাম নো-ফ্লাই তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তারা যেন নিজ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে না পারে সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সিদ্ধান্তের জবাবে আজ ২৬ মে শুক্রবার একটি টুইট বার্তায় ইমরান খান জানান, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আমার নাম রাখার জন্য ধন্যবাদ। বিদেশ যাওয়ার কোনোরকম পরিকল্পনা আমার নেই। কারণ বিদেশে আমার ব্যবসাও নেই, সম্পত্তিও নেই৷  এমনকি দেশের বাইরে একটি ব্যাংক অ্যাকাউন্টও নেই৷’

ইমরান খান এবং বুশরা বিবি ছাড়াও, তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছে পিটিআই নেতা মুরাদ সাইদ, মালেকা বুখারি, ফাওয়াদ চৌধুরী এবং হাম্মাদ আজহার, কাসিম সুরি, আসাদ কায়সার, ইয়াসমিন রশিদ এবং মিয়ান আসলাম। এর মধ্যে ফাওয়াদ চৌধুরী ইতিমধ্যেই তার দল পিটিআই ছেড়ে গেলেও পাকিস্তানের নো-ফ্লাই তালিকায় তার নাম রয়েছে।

এর আগেও দেশটিতে এই তালিকা সরকার দ্বারা বিরোধীদের মুখ বন্ধ করতে ব্যবহার করা হয়েছিল। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন পিএমএল-এন নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ বেশ কয়েকটি উচ্চ-প্রোফাইল ব্যক্তিত্বের নাম নো-ফ্লাই তালিকায় রাখা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানতেহরিক-ই-ইনসাফপাকিস্তানপিটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT