চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান-টিনার কণ্ঠে প্রেমময় কথার গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ন ০৬, জুলাই ২০২২
বিনোদন
A A

‘একটুখানি সময়/ ইচ্ছে হলেই দিও’- এমন প্রেমময় কথার গান নিয়ে ঈদের বিশেষ উপহার নিয়ে হাজির হলেন সময়ের সংগীত জুটি ইমরান মাহমুদুল ও টিনা রাসেল। 

‘‌ইচ্ছে হলেই দিও’ শিরোনামের গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই; গাইলেন টিনা রাসেলের সঙ্গে।

গানটির গল্প ধরে একটি ভিডিও নির্মাণ করলেন চন্দন রায় চৌধুরী। তাতে মডেল হলেন শিল্পী দুজনই। ৫ জুলাই গানচিত্রটি ইউটিউবে উন্মুক্ত হলো সাউন্ডটেক-এর ব্যানারে। প্রকাশের পর মিলছে ভালো সাড়া।

গানচিত্রটি প্রসঙ্গে টিনা রাসেল বলেন, “গত ফেব্রুয়ারিতে প্রকাশ হয় আমার শেষ মৌলিক গান ‘কি সুন্দর করে বললে’। গানটি থেকে দারুণ সাড়া পাচ্ছি। সেই একই টিমের নতুন গান আসছে এবারের ঈদে- ‘ইচ্ছে হলেই দিও’। তবে এবারের গানটিতে বাড়তি হলো সহশিল্পী হিসেবে পেয়েছি ইমরানকেও। আশা করছি শ্রোতারা প্রীত হবে গানটি শুনে। আর ভিডিওটিও চন্দনদা বানিয়েছে খুব মিষ্টি করে।”

এদিকে ইমরান বলেন, ‌‘জুলফিকার রাসেল ভাইয়ের লিরিক আমার অসম্ভব ভালো লাগে। কথা প্রধান গান লেখেন তিনি। আগেও বেশ ক’টি গান করেছি উনার কথায়। দারুণ অভিজ্ঞতা। এবার যুক্ত হলো টিনা। এটিও কথা প্রধান গান। চেষ্টা করেছি কথার গভীরতা ধরে সুর-সংগীত সাজাতে। টিনা গেয়েছে চমৎকার, আমিও চেষ্টা করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।’

ইচ্ছে হলেই দিও

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানচন্দন রায় চৌধুরীজুলফিকার রাসেলটিনা রাসেলমৌলিকলিড বিনোদনলিরিকসংগীতসিনেমাসুর
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান, ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে সাহায্য করছে তুরস্ক

মার্চ ২৫, ২০২৬

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ঐক্য, দেশপ্রেম ও উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্র বলছে ‘আলোচনা চলছে’, ইরান বলছে ‘না’: সত্য বলছে কে?

মার্চ ২৫, ২০২৬
ছবি: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম

স্বাধীনতা রক্ষার দায়িত্ব তরুণদের: ডিএসসিসি প্রশাসক

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT