চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলি স্থলবন্দর দিয়ে ৪০৭ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৯:২২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
জনপদ, দিনাজপুর
A A
লাল পেঁয়াজের ছবি, কাঁচা পেঁয়াজের স্লাইস সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদিনে ৪০৭ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। এতে প্রতি কেজি কাঁচা মরিচের দাম কমেছে ৩০ টাকা করে। বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা। আর বন্দরের বাহিরে ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। সেই কাঁচা মরিচ বাজারে খুচরা পর্যায়ে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এর আগে হিলি স্থল বন্দর দিয়ে যেখানে প্রতিদিন ৮ থেকে ১০ গাড়ি কাঁচা মরিচ আমদানি হতো। তা এখন বাড়িয়ে ১৮ থেকে ২২ গাড়ি পর্যন্ত কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। বন্দর দিয়ে আমদানি বাড়ায় বন্দরের পাইকারী বাজারে কেজিতে দাম কমেছে ৩০ টাকা।

সোমবার ভারতীয় ১৮ টি ট্রাকে ১৯১ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি হয়েছে। রোববার ২২ টি ট্রাকে ২১৬ মেট্রিকটন অর্থাৎ রেকর্ড পরিমাণ কাঁচা মরিচ আমদানি হয়েছে। আজ মঙ্গলবার ১৬ জুলাই হিলি স্থলবন্দর ও কাঁচা বাজার ঘুরে দেখা যায়,বন্দরে পাইকারী প্রতিটি দোকানে আমদানিকৃত কাঁচা মরিচ সাজিয়ে রেখেছেন।

Banglabid

হিলি বাজারের খুচরা কাঁচা মরিচ বিক্রেতা শেখ বিপ্লব জানান, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে মোকামগুলোতে দেশীয় কাঁচা মরিচ পাওয়ায় যাচ্ছে না। তাই আমরা আমদানিকৃত কাঁচা মরিচ বিক্রি করছি। আর দেশীয় কাঁচা মরিচ বাজারে পাওয়ায় যাচ্ছে না। বাজারে দেশীয় কাঁচা মরিচ নেই বললেই চলে।

ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে কাঁচা মরিচের তীব্র সংকট দেখা দেয়ায় আমদানির পরিমাণ বাড়িয়েছেন। তা-না হলে গত বছরের মতো দাম গিয়ে উঠবে ৭ শ’ টাকায়। তাদের দাবি ভারত অভ্যন্তরের বিভিন্ন প্রদেশে বন্যা দেখা দিয়েছে। ফলে ক্ষেতে পানি জমে উৎপাদন ব্যাহত হওয়ায় রপ্তানি মূল্য বাড়িয়েছেন দেশটির রপ্তানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, অতি বৃষ্টি আর বন্যার কারণে দেশে কাঁচা মরিচের উৎপাদন নেই বললেই চলে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা বন্দরে ভিড় জমাচ্ছেন। চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় অনেক পাইকার ফেরত যায়। তাই আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছেন।

Reneta

তিনি আরও জানান, বাংলাদেশের মতো ভারত অভ্যন্তরের বিভিন্ন প্রদেশের বন্যা দেখা দেয়ায় সেখানে উৎপাদন ব্যাহত হয়ে সংকট দেখা দিয়েছে। ফলে সেদেশের রপ্তানিকারকরা রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েছেন।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, আগে প্রতিদিন ৮ থেকে ১০ গাড়ি করে কাঁচা মরিচ আমদানি হলেও গেলো রোববার ২২ টি ভারতীয় ট্রাকে ২১৬ মেট্রিকটন ও সোমবার ১৮ টি ভারতীয় ট্রাকে ১৯১ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁচা মরিচ আমদানিহিলি স্থলবন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় প্রেস ক্লাবের সামনে ২ বাসে আগুন

পরবর্তী

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন না পান্ডিয়া

পরবর্তী
ভারতীয় ক্রিকেটার পান্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলবেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন না পান্ডিয়া

রোনালদো ও এমবাপে ফুটবল মাঠে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচয় পর্বে রোনালদোকে যা বললেন এমবাপে

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT