চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশা মারতে ‘বিটিআই’ নামের নতুন ওষুধ ব্যবহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২৩
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
নেতা ও সাংবাদিকরা একসঙ্গে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মশা নিধনে ‘বিটিআই’ বা ব্যাসিইলাস থোরাজেনেসিস সাবস্পেসিস ইজরাইলিসিস নামের নতুন ওষুধ আমদানি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথম পর্যায়ে ঢাকা উত্তরের ৩, ৯ এবং ১০ এই তিন জোনের ১৭টি ওয়ার্ডে বিটিআই ছিটানোর কাজ শুরু করেছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

সোমবার ৭ আগস্ট মশা নিধনে ‘বিটিআই’ নামের নতুন এই ওষুধের ব্যবহার শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

নতুন ধরনের এই কীটনাশকটি পরিবেশবান্ধব উল্লেখ করে উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, বিটিআই ছিটিয়ে ডেঙ্গুর জীবাণুবাহী এডিশ মশা ও কিউলেক্স উভয় ধরনের মশা নিধন সম্ভব। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কমাতে এই ওষুধ সহায়ক হবে বলেও আশা করছেন তিনি।

মেয়র জানান, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সুফল পাওয়ার পরই বাংলাদেশে বিটিআই আমদানি করা হয়েছে। ১০ লিটার পানিতে ৭৫ গ্রাম বিটিআই ওষুধ মিশিয়ে মশা নিধনের জন্য তৈরি করা হয়। সিঙ্গাপুরের একজন বিশেষজ্ঞ’র উপস্থিতিতে কর্মীদের মিশ্রণ তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই ওষুধ প্রথমবার ব্যবহারের ১০ দিন পর দ্বিতীয়বার ব্যবহারের প্রয়োজন হয়। প্রথম পর্যায়ে বিটিআই ৫ টন আমদানি করা হয়েছে বলে সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়। আগামী তিন মাস ব্যবহার করা যাবে এই ওষুধ।

ট্যাগ: বিটিআই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হারের পর ইনজুরি সময়ের নতুন নিয়মে নাখোশ গার্দিওলা

পরবর্তী

১১০ বছর বয়সে স্কুলে ভর্তি হলেন সৌদি নারী

পরবর্তী
বৃদ্ধ নারী হাতে হাঁটার ছড়ি নিয়ে বসে আছেন, মুখে মুখোশ ও হেলমেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১১০ বছর বয়সে স্কুলে ভর্তি হলেন সৌদি নারী

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রশিল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী আগামীকাল

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT