মশা নিধনে দেশে প্রথমবারের মত ব্যবহৃত ‘বিটিআই’ প্রয়োগে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে আশা করছেন কীটতত্ত্ববিদ ও বিশেষজ্ঞরা। তবে সময়মতো সঠিক মাত্রায় সঠিক স্থানে প্রয়োগের ওপর সাফল্য নির্ভর করবে। কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার জানিয়েছেন, ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে বিটিআই প্রয়োগের ২ ঘন্টা পরই মশার লার্ভা ধ্বংস হয়।







