চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মক্তবে শিশু ধর্ষণের চেষ্টায় ইমাম গ্রেপ্তার

এস কে রাসেলএস কে রাসেল
৭:২০ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের মক্তবে এক শিশুকে দু’বার ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলার আসামি মসজিদের ইমাম হোসাইনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার দক্ষিণ মাধখলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ইমাম হোসাইন হোসেনপুর উপজেলার মেছেড়া পশ্চিমপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম এবং সকালে মসজিদের মক্তব্যে শিশুদেরকে আরবি পড়ান।

হোসেনপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে সাত বছর বয়সের শিশুটি আরবি পড়তে স্থানীয় মসজিদের মক্তবে যায়। পড়া শেষে ইমাম হোসাইন তাকে ফুসলিয়ে মসজিদের বারান্দার কক্ষে নিয়ে পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে ইমাম হোসাইন তার মুখ চেপে ধরে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন। গত মঙ্গলবার সকালে শিশুটি আরবি পড়তে পুনরায় মক্তবে গেলে ইমাম হোসাইন তাকে আবারও ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করতে থাকে এবং বিষয়টি তার মাকে জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মঙ্গলবার বিকালে হোসেনপুর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। পরে হোসেনপর থানা পুলিশের একটি দল মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে হোসেনপুর উপজেলার দক্ষিণ মাধখলা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন আসামি ইমাম হোসাইন। তাকে আজ দুপুরে আদালতে তুলা হলে বিচারক তাকে কারাগারে পাঠায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জের হোসেনপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT