চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ উইকেট শিকারের পর ধূমপানে আলোচনায় ইমাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ব্যক্তি আলোচনা করছেন, একজন ক্রিকেট জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিরহ জ্বালা-কী মিলন মালা, সবেতেই আছে এই সিগারেট।’ মান্না দে’র গানের প্রাসঙ্গিকতার দেখা মিলল ক্রিকেট মাঠেও। কোনো দলকে পুড়তে হয় হারের বিরহে, কোনো দল বিজয়ের মিলন মালায় উচ্ছ্বাসে মাতে। এমন মঞ্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল মহারণে ধূমপান করে আলোচনার কেন্দ্রে এখন ফাইনালের সেরা খেলোয়াড় ইমাদ ওয়াসিম।

করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার গড়িয়েছিল পিএসএলের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয় মুলতান সুলতান। আগে ব্যাট করা মুলতান ৯ উইকেটে ১৫৯ রানে থামে। বল হাতে ৩৫ বর্ষী পেসার ইমাদ ৪ ওভারে ২৩ রানে ৫ উইকেট শিকার করেন। টুর্নামেন্টের নয় বছরের ইতিহাসে তিনি প্রথম বোলার হিসেবে ফাইনালে ৫ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখান।

বিরতির সময় ড্রেসিংরুমে ফিরে স্বাস্থ্য হানিকর সিগারেটে আগুন ধরিয়ে বসেন ইমাদ, ধূমপানের মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই সেটি লুকিয়ে ফেলেন। তবে তার ধূমপানের দৃশ্যের একাধিক ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্যারিয়ার আরও ৪-৫ বছর টেনে নিতে চাওয়া পাকিস্তানি খেলোয়াড়কে অবশ্য কোনো শাস্তির মুখে পড়তে হয়নি।

ক্রিকেটে ম্যাচ চলাকালীন ধূমপানের ঘটনা নতুন নয়। ২০০০ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচে এমন কাণ্ড ঘটিয়েছিলেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। তাকে সাইটস্ক্রিনের পিছনে দাঁড়িয়ে ধূমপান করতে দেখা গিয়েছিল। প্রয়াত ক্রিকেটারের সেই মুহূর্তটি ১৫ বর্ষী এক ছেলে ক্যামেরায় তুলেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমাদইসলামাবাদ ইউনাইটেডপিএসএলফাইনালমুলতান সুলতানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT