পরিবেশ

রাজবাড়ীতে অবৈধ ইটভাটার ছড়াছড়ি

অবৈধ ইটভাটার ধোঁয়া ও পরিবেশ দূষণ, রাজবাড়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজবাড়ীতে অবৈধ ইটভাটার ধোঁয়া ও পরিবেশ দূষণের ছবি, ধোঁয়া উঁচু চিমনি থেকে বের হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

খান মোহাম্মদ জহুরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী অঞ্চলটিতে গড়ে ওঠা ৮৭টি ইটভাটার মধ্যে ৬৪টিই অবৈধ। দেশের উচ্চ আদালত এসব অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করলেও রাজবাড়ীর অবৈধ ইটভাটাগুলো আগের মতই সচল রয়েছে।

রাজবাড়ীর ৮৭টি ইটভাটার মধ্যে বেশ কয়েকটি রয়েছে পৌরসভায়। অধিকাংশ ভাটা গড়ে উঠেছে মহাসড়কের পাশে, ফসলী জমিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য কেন্দ্রের পাশে। অতিরিক্ত ওজনের মালবাহী মাটির ড্রাম ট্রাক চলাচলে আঞ্চলিক সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দূষিত হচ্ছে পরিবেশ। এলাকায় শ্বাসকষ্ট, হাঁপানিসহ নানান রোগের বিস্তার দেখা দিচ্ছে। উজার হচ্ছে পরিবেশের বন্ধু গাছ।

রাজবাড়ীর জেলা প্রশাসক বলেন, সভা করে ইটভাটা মালিকদের নীতিমালা সম্পর্কে অবগত করা হয়েছে এবং ভাটা গুলোতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে জেলার বালিয়াকান্দির ১০ টি ভাটায় অভিযান পরিচালনা করে ৯ টি ভাটার কাছ থেকে ৩৭ লক্ষ টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর।

বিষয়:অবৈধ ইটভাটা রাজবাড়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…