চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে উদ্বোধন হলো ‘ইকেবানা এক্সপেরিয়েন্স সেন্টার’

জাহিদ রহমানজাহিদ রহমান
১:০৯ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

রাজধানীর গুলশানে উদ্বোধন হলো ‘ইকেবানা এক্সপেরিয়েন্স সেন্টার’। এটি দেশের প্রথম ল্যান্ডস্কেপ, ফ্লোরাল এবং ডেকোরেটিভ প্লান্ট এক্সপেরিয়েন্স সেন্টার বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার। এই উপলক্ষ্যে গতকাল শুক্রবার ১ সেপ্টেম্বর গুলশান ২-এর ১০১ নাম্বার রোডের ১২ নাম্বার বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘ইকেবানা এক্সপেরিয়েন্স সেন্টার’-এর কর্ণধার নিলুফার ফারুক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, পানসুপারির স্বত্বাধিকারী এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা, অভিনেত্রী ও নির্মাতা নীমা রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এই সেন্টারটিতে ডেকোরেটিভ ইনডোর প্লান্ট এবং ফ্লোরাল গিফট আইটেমের এক বিশাল কালেকশন থাকবে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি আধুনিক এবং উন্নতমানের ল্যান্ডস্কেপিং সলিউশন প্রোভাইড করবে। এই এক্সপেরিয়েন্স সেন্টারটি এখন থেকে ডেকোরেটিভ প্লান্ট এবং ফুলের গিফট আইটেম ডিসপ্লে এবং বিক্রি করবে এই এক্সপেরিয়েন্স সেন্টার থেকে।

প্রতিষ্ঠানটির কর্ণধার নিলুফার ফারুক জানান, করোনার কারণে অনেকদিন ধরেই ইকেবানার কার্যক্রম শ্লথ ছিল। কিন্তু সবকিছু অতিক্রম করে তিনি আবার নতুন করে ইকেবানাকে সবার সামনে নিয়ে এসেছেন।

তিনি বলেন, তার এই উদ্যোগে ব্যবসার চেয়ে সবাইকে প্রকৃতির বন্ধনে বেধে রাখাটাই মূল উদ্দেশ্য। কেননা প্রযুক্তির এই যুগে মানুষ ভীষণরকম প্রকৃতিবিমুখ হয়ে পড়ছে। নতুন প্রজন্মের সাথে প্রকৃতির দৃঢ় কোন বন্ধন তৈরি হচ্ছে না। স্কুলের শিক্ষার্থীরা গাছপালা চিনতে পারছে না। ফলে এই উদ্যোগে রয়েছে প্রকৃতির কাছে সবাইকে নিয়ে আসা।

Reneta

তিনি আরও বলেন, ‘প্রকৃতিই প্রাণ, প্রকৃতিই শক্তি। পরিবেশ রক্ষায় আমাদেরকে প্রকৃতিকেই গুরুত্ব দিতে হবে। প্লাস্টিকসহ অন্যান্য জিনিস বর্জন করতে হবে।’

প্রতিষ্ঠানটির কর্ণধার নিলুফার ফারুক জাপানের ওহারা স্কুল অফ ইকেবানা থেকে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একজন ইকেবানা আর্টিস্ট। তিনি ৩০ বছরের বেশি সময় ধরে ল্যান্ডস্কেপ এবং ফ্লোরাল ব্যবসার সাথে জড়িত। ‘ইকেবানা এক্সপেরিয়েন্স সেন্টার’-এ রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা। যে কেউ ওখানে গিয়ে পছন্দের বা প্রিয় গাছ সংগ্রহ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT