চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে : আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিসর্জনের মধ্য দিয়ে নিরাপদে দুর্গোৎসব সম্পন্ন হবে।

রোববার (২২ অক্টোবর) রাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একাত্মতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি।

কোন দুষ্কৃতিকারী যেন কোন সুযোগে বিশেষ করে শেষ রাতে কোন অঘটন ঘটাতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি।

তিনি বলেন, রাত ১২ টার পর থেকে সকাল ৭ টা পর্যন্ত যেই সময়টায় দুষ্কৃতিকারীরা সুযোগ নেয়। এই সময়ে একটা অঘটন ঘটিয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী কাজ করে। আমাদের হিন্দু ভাইদের মনের মধ্যে একটা কষ্ট দেয়ার অপচেষ্টা চালায়। আমরা আপনাদের আহ্বান করবো সজাগ দৃষ্টি রাখার, কেউ একজন যেন পূজা মণ্ডপে থাকেন।

পরে তিনি স্বামীবাগ রোডস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Reneta

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিচৌধুরী আবদুল্লাহ আল মামুনদূর্গা পূজা
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT