বাংলাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে নতুন আইজিপির শ্রদ্ধা

নতুন আইজিপি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আইজিপি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন, অন্যান্য পুলিশ সদস্য ও অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তার (বঙ্গবন্ধু) স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে তিনি শনিবার দুপুর সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধ’র বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সূরা ফাতেহা, সূরা এখলাস ও দরূদ শরীফ পাঠ করে বঙ্গবন্ধু, ’৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এর আগে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নতুন সভানেত্রী তৈয়বা মুসাররাত চৌধুরী।

বিষয়:বঙ্গবন্ধুর সমাধি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…