ইফতেখারুল ইসলাম এর নতুন বই ‘প্রিয় পৃষ্ঠাগুলো’র মোড়ক উন্মোচন করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম-চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, শিশুসাহিত্যিক আমিরুল ইসলাম, সময় প্রকাশনের স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ ও ইনসেপ্টার চেয়ারম্যান আব্দুল মুক্তাদিরসহ অন্যরা।







