প্রবাস সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অফ পর্তুগাল-এর উদ্যোগে রাজধানী লিসবনে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দূতালায় প্রধান এস এম গোলাম সারওয়ার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের পরিচালক প্রশাসন সাব্বির মাহমুদ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ, কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হুসাইন, পর্তুগাল বিএনপির আহবায়ক মোহাম্মদ জামান, গ্লোবাল জালালাবাদের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, ইকবাল হোসেন কাঞ্চন, ও প্রবাসী বাংলাদেশিদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল। এছাড়াও কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা এতে অংশগ্রহণ করেন।

শিহাব ভুঁইয়া পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ তার বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন প্রবাসী নতুন প্রজন্মের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখতে সহায়ক ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুর শিকদার।

ইফতার শেষে দেশীয় বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

বিষয়:পবিত্র মাহে রমজান পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…