চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনতে না পারলে উপদেষ্টা পরিষদকে কাঠগড়ায় দাঁড়াতে হবে’

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেছনে সবুজ পর্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর এক মন্তব্যে বলেন বলেন, যদি সংস্কার আনতে না পারেন। রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আনতে না পারেন, তাহলে ভবিষ্যতে উপদেষ্টা পরিষদের সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। গত ১৫ বছরে এমন কোন মানুষ নেই যার পকেট কাটা যায়নি। লুট করা, লুকিয়ে রাখা টাকার নব্য পাহারাদার হয়েছে বিএনপি।

রোববার ৯ অক্টোবর, সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এনসিপি’র ন্যাশনাল ল’ইয়ারস অ্যালায়েন্স আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, কিছু রাজনৈতিক দলের নেতারা বলে জুলাই সনদের অনেক কিছু বোঝে না। তাদেরকে নাকি জুলাই সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি না বোঝেন তাহলে রাজনীতিতে আসছেন কেন?

Banglabid

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বলেন, সুপ্রিম কোর্টে ভবিষ্যৎ বাংলাদেশের ফ্যাসিবাদের আঁতুরঘর নির্মাণের বীজ বপণ করা হয়েছে। মামলা বাণিজ্যের বিরুদ্ধে, গরীব দুঃখীদের পাশে আইনজীবীদের দাঁড়াতে হবে। জলপাই রঙের হেলিকপ্টার কারা দিয়েছে, তার ভিডিও জাতি দেখেছে। ক্যান্টনমেন্ট যারা আশ্রয় নিয়েছিলো, তাদের পুরোপুরি হিসাব আমরা পাইনি। আদালতে অনেক অভিযুক্তকারী এসি গাড়িতে আসছে , এটা আমাদের কাছে লজ্জা।

তারেক জিয়ার বিষয় উল্লেখ তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আপনি আসতে ভয় পাচ্ছেন। কীসের ভয় আপনার? ভারতকে তো আমরা ভয় পাই না। শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছেন ৷ বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য তাহলে ট্রেন থেকে সব পাবলিক ট্রান্সপোর্ট সব বুলেটপ্রুফ যান লাগবে ৷  আওয়ামী লীগের পরিণতিই বিএনপির পরিণতি হবে। ভেবেছেন ২-৩টা আসন দিয়ে আমাদের কিনে ফেলবেন? আমরা বেঁচে থাকতে এই স্বপ্ন কখনো পূরণ হবে না। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের পরিণতিই বিএনপির পরিণতি হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আপনি দুইটা আসন দিয়ে, তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাইছেন। এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না আপনাদের। আইভী কিভাবে জামিন পেলো প্রশ্ন করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের ধরে নিয়ে আসলে বিএনপি নেতারাই জামিন নিতে আসে।

Reneta

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি পুরনো দলে যোগ দিয়ে গোল খাওয়া বেদনা নিয়ে আছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বেধে দেয়া সময় শেষের পথে। অথচ নিজেদের দায়িত্ব ভুলতে বসেছে সরকার। সংস্কারের বিষয়ে সরকারের গাফিলতি দেখা গেলে ম্যান্ডেট থেকে বিচ্যুতি প্রমাণিত হয়ে যাবে।

তিনি প্রশ্ন করেন, পুরোনো সংবিধানের ফাঁদে জনগণ কেন আশা আকাঙ্খা জলাঞ্জলি দিবে?  এছাড়া সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর ওপর সংস্কারের আলাপ চাপিয়ে না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার বাধাগ্রস্ত হলে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে এবং নির্বাচন কিভাবে হবে সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখতার হোসেনএনসিপিনাসিরুদ্দিন পাটোয়ারী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT