চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হলে অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে’

জামায়াতে ইসলামী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
প্রধান বক্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, চারপাশে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি কোন শঙ্কা তৈরি হয় বা অনিশ্চয়তা দেখা দেয় তাহলে রাজনৈতিক দলগুলোসহ অন্তর্বর্তী সরকারকেও সেই দায় নিতে হবে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী।

বুধবার ২২ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

ব্রিফিংয়ে উঠে আসে গণভোটের বিষয়টি। এ বিষয়ে তাহের বলেন, ‘গণভোটে বিএনপি রাজি হলেও নির্বাচনের দিনই চেয়ে জটিলতা সৃষ্টি করছে। কারণ মৌলিক বিষয় গণভোট, তার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আসলে বিএনপি গণভোট চায়নি, জণগণের চাপে রাজি হয়েছে। কিন্তু প্যাঁচ লাগিয়ে রেখেছে। জামায়াত চায় নভেম্বরের শেষে গণভোট হবে। পরে জাতীয় নির্বাচনের জন্য যথেষ্ট সময় থাকবে।’

নির্বাচনের দিন গণভোট হলে আইনগত জটিলতা তৈরি হবে জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশের কল্যাণের জন্য কিছু টাকা অতিরিক্ত খরচ হলেও গণভোট আগে করা ছাড়া উপায় নেই৷’

তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবি জানিয়েছি। সনদের সাংবিধানিক ভিত্তি দিতে সরকারের নির্বাহী আদেশের ব্যাপারেও আলোচনা হয়েছে।’

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তাহের বলেন, ‘এ নিয়ে কোন আলোচনা না হলেও জামায়াত মনে করে এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে৷’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভোটজামায়াতে ইসলামী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬

হেরিটেজ স্থাপনা তালিকাভুক্তিতে সরকারের তিন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব

আগস্ট ৬, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT