রাজনীতি

দেশে গণতান্ত্রিক সরকার থাকলে তিনগুণ উন্নয়ন হতো: আমীর খসরু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশে গণতান্ত্রিক সরকার থাকলে তিনগুণ উন্নয়ন হতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার ২ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ মন্তব্য করেন তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আলোচনায় তিনি প্রশ্ন করেন—সরকার কার নির্বাচন করছে, বাংলাদেশের নাকি কোনো দলের?

সরকার অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, লুটপাট করে এক লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ নেতারা বিদেশে পাচার করেছেন।

বিষয়:আমীর খসরু মাহমুদ চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…