চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

হারুন উর রশীদ হারুন উর রশীদ
৮:৫১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৬
জনপদ, ভোলা
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে ৬০ বছরের ঊর্ধ্বে সকল নাগরিক বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য থাকবে ফ্রি চিকিৎসা।

এছাড়া নারী শ্রমজীবীদের ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা কাজ করতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বিডিপি মনোনীত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈম এর সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী। আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী চাঁদাবাজি বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত নয়। একটি দল তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা আবার ক্ষমতায় এলে জুলুম ও চাঁদাবাজি ফিরে আসবে।

সাবেক এই এমপি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের প্রায় ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা উদ্ধার করে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যাকাত চালু করা হবে। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করুন।

Reneta

ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্লাহর সভাপতিত্বে এবং ভোলা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চালনায় জনসভায় বিশেষ বক্তব্য রাখেন প্রার্থী নিজামুল হক নাঈম।

এছাড়াও বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মো. রিয়াজুল ইসলাম এবং লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক মুজিবুর রহমানজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচনী ইশতেহারলালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পুরুষ খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত নারী রেফারি

জুলাই ২৬, ২০২৬

‘মান সনদ’ না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জুলাই ২৬, ২০২৬
আরও এক মাস থাকবার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT