চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিংহাসন ফিরে পেলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ০৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

গত ২৯ মে আইসিসি প্রকাশিত টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সিংহাসন হারান সাকিব আল হাসান। টাইগার তারকাকে টপকে শীর্ষস্থান দখলে নেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিডু হাসারাঙ্গা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে লঙ্কানদের ভরাডুবির পর শীর্ষস্থান হারিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক। তাতেই সিংহাসন ফিরে পেয়েছেন সাকিব।

গত ১৫মে আইসিসি প্রকাশিত টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের সিংহাসনে ভাগ বসান ভানিডু হাসারাঙ্গা। জিম্বাবুয়ে সিরিজের পর তিন রেটিং পয়েন্ট কমেছিল সাকিবের। ২২৮ রেটিং নিয়ে তার সাথে শীর্ষে উঠে আসেন হাসারাঙ্গা।

এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ব্যাট-বল কোনটাতেই আলো ছড়াতে না পারায় প্রভাব পড়ে র‍্যাঙ্কিংয়ে। পাঁচ রেটিং পয়েন্ট কমায় সিংহাসন হারান। ২২৩ রেটিং নিয়ে নেমে যান দুইয়ে। ২২৮ রেটিং নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের আসন দখলে নেন হাসারাঙ্গা।

সাউথ আফ্রিকার কাছে ভরাডুবির ম্যাচে ব্যর্থ হন হাসারাঙ্গাও। তাতে তার ৬ রেটিং পয়েন্ট কমে যায়। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবকে ফেরত দেন বিশ্বসেরা অলরাউন্ডারের আসন। ২২৩ রেটিং নিয়ে ফিরেছেন শীর্ষে। ২০৪ রেটিং পয়েন্ট পাঁচে বহাল অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার পাশাপাশি ব্যাটিং-বোলিং দুটো বিভাগেই উন্নতি হয়েছে সাকিবের। ব্যাটিংয়ে তিনধাপ এগিয়েছেন। ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন ৭৯ নম্বরে। বোলিংয়েও উন্নতি হয়েছে একধাপ। ৫৪৯ পয়েন্ট নিয়ে এসেছেন ৩০ নম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪র‌্যাঙ্কিংলিড স্পোর্টসশ্রীলঙ্কা২৪সাকিবহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT