চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুইয়ে দুইয়ে চার ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১১৮ রানের টার্গেট সহজে টপকেছে ভারত। ৬ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় পেলো হারমনপ্রিতরা। সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ।

মঙ্গলবার কেপটাউনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন উইন্ডিজের অধিনায়ক ওপেনার হেইলি ম্যাথিউস। দলের নামের প্রতি সুবিচার করতে পারেনি উইন্ডিজের মেয়েরা। দ্বিতীয় ওভার থেকে চাপে থাকা উইন্ডিজ নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান করতে সক্ষম হয়।

জবাবে দুর্দান্ত শুরু করে ভারতের দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শাফালি ভার্মা। প্রথম দুই ওভারে আসে ২৮ রান। তৃতীয় ওভারে মান্দানা ও চতুর্থ ওভারে রদ্রিগেজের উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৪১ রান তোলে ভারত।

চতুর্থ উইকেট জুটিতে রিচা ও হারমনপ্রিত ৭২ রান করেন। হেনরির বলে আউট হওয়ার আগে হারমপ্রিত করেন ৪২ বলে ৩৩ রান। শাফালির ব্যাট থেকে ২৩ বলে ২৮ ও মান্দানার থেকে ১০ রান আসে।

ভারতীয় নারী ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজের অফস্পিনার কারিশমা ৪ ওভারে ১৪ রানে ২টি উইকেট নেন। ম্যাথিউস ৪ ওভারে ১২ রানে একটি ও হেনরি নেন একটি উইকেট।

এর আগে ভারতের পেস অলরাউন্ডার পূজা বস্ত্রকার অধিনায়ক ম্যাথিউসকে ফেরালে দ্বিতীয় ওভার উইকেট মেডেন যায়। পাওয়ার প্লে শেষে মাত্র ২৯ রান তুলতে পারে উইন্ডিজ ব্যাটাররা।

১৪তম ওভারে জোড়া আঘাত হানেন ভারতের অলরাউন্ডার দিপ্তি শর্মা। ওই ওভারেই ফেরান ৭৩ রানের জুটি গড়া সিমেইন ক্যাম্পবেল ও স্টেফানি টেইলরকে। ম্যাচে উইন্ডিজের আর কেউ তেমন প্রভাব বিস্তার করতে পারেনি।

ওপেনার টেইলর ৪০ বলে সর্বোচ্চ ৪২, ক্যাম্পবেলের ব্যাটে ৩৬ বলে ৩০ রান আসে। এছাড়া ন্যাশন ও শাবিকা গজনবি ২১ ও ১৫ রান করেন।

ভারতের অফস্পিনার দিপ্তি শর্মা ১৫ রানে ৩টি এবং পূজা ও রেনুকা একটি করে উইকেট নেন।

ট্যাগ: উইন্ডিজটেইলরভারতরিচালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির পদযাত্রায় কোন জনসম্পৃক্ততা নাই: শেখ পরশ

পরবর্তী

কাজী আরেফ: যে আদর্শের মৃত্যু নেই

পরবর্তী
প্রখ্যাত নেতা কাজী আরেফের কালো-সাদা ছবি, চোখে চশমা ও গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী আরেফ: যে আদর্শের মৃত্যু নেই

দুটি ব্যক্তি বিমানে বসে হাসিমুখে, পেছনে বিমানের আসন ও ককপিট দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় অপারেশনের পরে অবস্থার কিছুটা উন্নতি, সংকট কাটেনি

সর্বশেষ

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT