চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফি: ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকায় নেই বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অপেক্ষা শেষে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ৮ দলের অংশগ্রহণে হতে চলা টুর্নামেন্ট গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ১৫ ম্যাচের আসরের পর্দা নামবে ৯ মার্চ। আসরের ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকা করেছে আইসিসি। নেই বাংলাদেশের নাম।

অফিসিয়াল বিবৃতিতে গ্রুপপর্বের ম্যাচগুলো থেকে পাঁচটি ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে ভারতের দুটি ম্যাচ স্থান পেয়েছে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তালিকায় নাম আছে আফগানিস্তানেরও। অবশ্য কেনো ম্যাচগুলো ‘মাস্ট ওয়াচ’ তার ব্যাখ্যাও দিয়েছে আইসিসি।

ভারত-পাকিস্তান, ২৩ ফেব্রুয়ারি (দুবাই)
২০১৩ সালের পর থেকে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হয় এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে। দুদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। যে মাঠেই খেলা হোক, গ্যালারি থাকে ভরপুর, বিশ্বজুড়েই থাকে চাহিদার শীর্ষে।

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা, ২৫ ফেব্রুয়ারি (রাওয়ালপিন্ডি)
গতবছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমি থেকে বিদায় নিয়েছিল সাউথ আফ্রিকা। দুদলের লড়াই জমেও বেশ। রাওয়ালপিন্ডিতে দুদলই নিজেদের স্পিন শক্তি দেখাবে। প্রোটিয়াদের শোধ নেয়ার সুযোগও রয়েছে ম্যাচটিতে।

আফগানিস্তান-অস্ট্রেলিয়া, ২৮ ফেব্রুয়ারি (লাহোর)
বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ২০১ রানের ইনিংসটি ভোলার মতো নয়। আফগানিস্তানের হাত থেকে ম্যাচ কেড়ে নিয়ে যান ম্যাক্সওয়েল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বে আবারও মুখোমুখি দুদল। শোধ নেয়ার সুযোগ আফগানদের সামনেও। যদিও শক্তি বিবেচনায় অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে।

সাউথ আফ্রিকা-ইংল্যান্ড, ১ মার্চ (করাচি)
বড় মঞ্চে নিজেদের সেরাটা দেখাতে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড সক্ষম। ইংলিশদের ব্যাটিং লাইনআপ এবং প্রোটিয়া অলরাউন্ডারদের লড়াইটা জমবে বেশ। তাই রাখা হয়েছে ‘মাস্ট ওয়াচ’ ম্যাচের তালিকায়।

Reneta

ভারত-নিউজিল্যান্ড, ২ মার্চ (দুবাই)
২০২৩ বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। একবার গ্রুপপর্বে এবং একবার সেমিতে। দুবারই কিউইদের হারায় ভারত। ২০০৩ সালের পর আইসিসি ইভেন্টে ব্ল্যাক ক্যাপসদের হারানোর রেকর্ড এটি। সম্প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। তাদের ম্যাচটিও আকর্ষণীয় হতে চলেছে ধরা হচ্ছে।

দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, সঙ্গী ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। ১৯ দিনের টুর্নামেন্টে ১৫টি ম্যাচ হবে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে মোট চার ভেন্যুতে লড়বে দলগুলো। ভারতের সব ম্যাচ এবং প্রথম সেমিফাইনাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি সব ম্যাচ হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। সব ম্যাচই দিবারাত্রির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআরব আমিরাতচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানপিসিবিবাংলাদেশভারতমাস্ট ওয়াচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই আইন সংশোধন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুন ২৭, ২০২৬

প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় সরকারের উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জুন ২৭, ২০২৬

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীর লাশ’ বিষয়ে যা জানালো পুলিশ সদরদপ্তর

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT