চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির বর্ষসেরা টেস্ট দলে নেই কোহলি-রোহিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৩ সালের বর্ষসেরা টেস্ট দল দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ব্যাট, বল এবং অলরাউন্ড পারফরম্যান্সের ভিত্তিতে সাজানো হয়েছে একাদশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারী অস্ট্রেলিয়ার ৫ ক্রিকেটার জায়গা পেয়েছেন। একাদশে স্থান পাননি বিরাট কোহলি ও রোহিত শর্মা।

অস্ট্রেলিয়ার বাইরে ভারত ও ইংল্যান্ডের দুজন করে দলে আছেন। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।

ওপেনার হিসেবে বর্ষসেরা দলে জায়গা পাওয়া উসমান খাজা ১৩ ম্যাচে ৫২.৬০ গড়ে ছয় সেঞ্চুরি ও ছয় ফিফটিসহ করেছেন ১,২১০ রান। মাত্র ছয় টেস্ট খেলেই ৬০.৮০ গড়ে ৬০৮ রান করেছেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে। শ্রীলঙ্কান ব্যাটার নিউজিল্যান্ড সিরিজে চার ইনিংসের তিনটিতে অর্ধশতক হাঁকিয়েছিলেন। আয়ারল্যান্ডের সঙ্গে করেছিলেন শতক।

টেস্ট তো বটেই, ওয়ানডে ও টি-টুয়েন্টিতেও অসাধারণ ছিলেন ট্রাভিস হেড। বছরটাতে ১২ টেস্টে তার ব্যাট থেকে এসেছে ৯১৯ রান। ওভালে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগ্রাসী ব্যাটিংয়ে খেলেছিলেন ১৬৩ রানের ঝলমলে ইনিংস। পরে অ্যাশেজ সিরিজেও দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখে হেড প্রথম তিন ম্যাচেই হাঁকান অর্ধশতক। অস্ট্রেলিয়াকে অ্যাশেজ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ২০২৩ সালে সাদা পোশাকের ক্রিকেটে সর্বাধিক ৫৪টি ডিসমিসালের মালিক। ১২ ম্যাচে উইকেটের পেছনে ৪৪টি ক্যাচ ও ১০টি স্টাম্পিং করেন।

বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে জায়গা পাওয়া প্যাট কামিন্স ১১ ম্যাচে শিকার করেছিলেন ৪২ উইকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে নেতৃত্ব দেয়া অজি পেসার অ্যাশেজ সিরিজ ধরে রাখার অভিযানে বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। গতবছর সোনায় মোড়ানো পারফরম্যান্সের ফলে তিনি ছেলেদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফির জন্য মনোনীত হয়েছেন।

Reneta

বোলার হিসেবে একাদশে আরও আছেন রবীচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক এবং অবসরে যাওয়া স্টুয়ার্ড ব্রড।

আইসিসির বর্ষসেরা টেস্ট দল: উসমান খাজা (অস্ট্রেলিয়া), দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক-অস্ট্রেলিয়া), প্যাট কামিন্স (অধিনায়ক-অস্ট্রেলিয়া), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিকোহলিবর্ষসেরা টেস্ট দলরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ সরবরাহের দাবিতে টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারি এমপিদের আশা

জুন ২৮, ২০২৬

প্রায় দু’বছর পর ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে ভারতীয় হাইকমিশন

জুন ২৮, ২০২৬

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ শিক্ষার্থীদের মাঝে উৎসবের আবহ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT