ক্রিকেট

বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের ‘হস্তক্ষেপ’ চাচ্ছে বাংলাদেশ, বলছে ভারতীয় গণমাধ্যম

বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের ‘হস্তক্ষেপ’ চাচ্ছে বাংলাদেশ, বলছে ভারতীয় গণমাধ্যম
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণের জন্য পুনরায় চিন্তা করবে, যদি ভারতের সাথে বাংলাদেশের বিশ্বকাপে খেলার বিষয়টি সমাধান না হয়, এমন প্রতিবেদন ভারতীয় গণমাধ্যমে। ঘটনা ভারত-বাংলাদেশ কেন্দ্রিক বিশ্বকাপ সংকটে নতুন মাত্রা যোগ করেছে বলা হচ্ছে। ইসলামাবাদের সাথে কূটনীতি ও ক্রিকেটীয় সমর্থনের জন্য যোগাযোগ করেছে ঢাকা, বলছে এনডিটিভি।

পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেয়ার পর নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি। আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি।

এনডিটিভির প্রতিবেদন, ‘সামনের মাসে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সহায়তা পেতে বাংলাদেশ সরকার, পাকিস্তানের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে।’

‘পাকিস্তান আমাদের জানিয়েছে যে, বাংলাদেশের সমস্যা সমাধান না হলে তারা বিশ্বকাপে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে।’ প্রতিবেদনটিতে এভাবে বলা হয়েছে।

বিষয়:আইসিসি কেকেআর পাকিস্তান বাংলাদেশ ভারত মোস্তাফিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…