চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাথুজ ব্যাট করতে প্রস্তুত ছিলেন না: চতুর্থ আম্পায়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দিল্লিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইমড-আউট হয়ে ক্রিজ ছাড়েন ম্যাথুজ। এ নিয়ে শুরু হয়েছে শোরগোল, কথার তুবড়ি ছড়াচ্ছেন বর্তমান-সাবেকসহ বিভিন্নজন। পরে এ ঘটনার ব্যাখ্যা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের চতুর্থ আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক বলছেন, ম্যাথুজ ব্যাট করার জন্য প্রস্তুত ছিলেন না।

আদ্রিয়ান হোল্ডস্টক ইনিংস বিরতিতে এ ঘটনার ব্যাখ্যা করেছেন। ধারাভাষ্যকার ইয়ন বিশপের সাথে আলোচনায় বলেন, ‘আইসিসি বিশ্বকাপের নীতিমালায় এমসিসি থেকে কিছুটা পরিবর্তন এনেছে। আমাদের কিছু নীতিমালা অনুসরণ করতে হয় এবং টিভি আম্পায়ারদের দুই মিনিট পর্যবেক্ষণ করতে হয়।’

‘তখন তারা অনফিল্ড আম্পায়ারদের মাধ্যমে বার্তাটি পাঠান এবং আজকের ঘটনায় ব্যাটার দুই মিনিটের মধ্যে বল মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলেন না, এমনকি স্ট্রাপের বিষয়টি তার জন্য একটি ইস্যুতে পরিণত হয়।’

সরঞ্জামের ক্ষেত্রে কোন বিপর্যয় ঘটলে কোনো ছাড়া পাওয়া যাবে কি না এমন প্রশ্নে সাউথ আফ্রিকান এ আম্পায়ার জানান, ‘আমি মনে করি আপনার সব সরঞ্জাম ঠিকঠাক থাকা উচিত, কারণ দুই মিনিটের মধ্যে আপনাকে বল মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই টেকনিক্যালি ১৫ সেকেন্ডের মধ্যে আপনার উপস্থিত হওয়া উচিত যাতে বল মোকাবেলার জন্য সরঞ্জামগুলো ঠিক আছে কি না তা নিশ্চিত করতে পারেন।’

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তবে অধিনায়ক গ্রায়েম স্মিথ আউটের আবেদন না করায় ব্যাট করেছিলেন সৌরভ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩বিশপম্যাথুজলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাউথ আফ্রিকাসৌরভস্মিথহোল্ডস্টক
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT