চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ৯ অনুভূতি ধারণ করবে ভারত বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপের বাকি মাত্র ছয় মাস। অক্টোবর-নভেম্বরে গড়াবে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। লোগোও প্রকাশ করল আইসিসি। ভারতে বসতে চলা আসরের থিম ‘নাভারাসা’। অর্থাৎ, খেলার সময়ে দর্শকদের ৯টি অনুভূতি ধারণ করবে ওয়ানডে বিশ্বকাপ-২০২৩।

‘নাভারাসা’ ভারতীয় থিয়েটারের একটি শব্দ। যাকে ক্রিকেটীয় প্রেক্ষাপটে নতুন করে ভাবা হয়েছে। এর মাধ্যমে প্রতীক এবং রঙ ব্যবহার করে ভক্তরা বিশ্বকাপ ম্যাচের নাটকীয়তা এবং উত্তেজনার সময় যে আবেগ অনুভব করবেন, তা চিত্রায়ন করা হয়েছে। যে ৯ অনুভূতিকে প্রাধান্য দেয়া হয়েছে সেগুলো হল- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ।

রোববার আইসিসির ওয়েবসাইটে বিশ্বকাপ-২০২৩’র লোগো প্রকাশ করা হয়। সঙ্গে অর্থগুলো জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিশ্বকাপ আয়োজনের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড সারাবিশ্বের ভক্তদের জন্য ২০২৩ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে প্রস্তুত প্রায় সেরে নিয়েছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘এই বছরের ইভেন্টে নতুন স্মৃতি তৈরি করবে।’

লোগোর বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘আমরা ক্রিকেট বিশ্বকাপ-২০২৩’র লোগো প্রকাশ করতে পেরে আনন্দিত। যা ‘নাভারাসা’র মাধ্যমে সারাবিশ্বের ক্রিকেট ভক্তদের আবেগ এবং আনন্দ প্রদর্শন করবে।’

‘আমাদের সামনে উত্তেজনাপূর্ণ ছয় মাস আছে, কারণ আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ উপহার দিতে প্রস্তুত।’

Reneta

এবারের আসরে মূলপর্বে অংশ নেবে দশটি দল। আট দল সরাসরি খেলবে মূলপর্বে। দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। ইতিমধ্যেই স্বাগতিক ভারতসহ সাতটি দল বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। বাংলাদেশও তার মধ্যে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩বিশ্বকাপ-২০২৩ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম আলো সম্পাদককে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট

পরবর্তী

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিবৃতি

পরবর্তী

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিবৃতি

ক্রিকেটার ‘নায়ক’ সেলিম দুরানি মারা গেছেন

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT