চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকস-স্যান্টনারকে টপকে আইসিসির মাসসেরা রাজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের মিডলঅর্ডার ব্যাটার সিকান্দার রাজা। ইংল্যান্ডের বেন স্টোকস ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলে ৩৬ বর্ষী রাজা মাসসেরার খেতাব জিতেছেন।

গত মাসে ব্যাটে ৩ সেঞ্চুরির দেখা পেয়েছেন রাজা। এমন পারফরম্যান্সে জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে মাসসেরা হওয়ার কীর্তি গড়লেন তিনি।

ঘরের মাঠে তিন ওয়ানডের সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রানে ৩ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। ইনোসেন্ট কাইয়ার সঙ্গে চতুর্থ উইকেটে ১৯২ রানের জুটি গড়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন রাজা। ১০৯ বলে ১৩৫ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের বন্দরে নেন।

দ্বিতীয় ওয়ানডেতে ২৯২ রান তাড়া করতে নেমে স্বাগতিকরা ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেই অবস্থা থেকে রেগিস চাকাভার সঙ্গে গড়েন ২০১ রানের জুটি। ১২৭ বলে ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলেন রাজা। জিম্বাবুয়ের সিরিজ জয়ের নায়ক বনে যান।

বল হাতেও তামিম ইকবালের দলের বিপক্ষে সফল ছিলেন রাজা। সিরিজে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে যৌথভাবে শিকার করেছিলেন ৫ উইকেট।

পরে হারারেতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে ২৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল জিম্বাবুয়ে। ৯৫ বলে ১১৫ রানের ইনিংস খেলে দলকে টেনে নিচ্ছিলেন রাজা। বাকি ব্যাটারদের কাছ থেকে সমর্থন না পাওয়ায় ১৩ রানের হার নিয়ে মাঠ ছেড়েছিলেন।

Reneta

অন্যদিকে, মেয়েদের ক্রিকেটে মাসসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রা। স্বদেশী বেথ মুনি ও ভারতের জেমিমাহ রদ্রিগেসকে টপকে তিনি সেরা নির্বাচিত হয়েছেন।

ইংল্যান্ডের বার্মিংহামে এবছর হওয়া কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতে অস্ট্রেলিয়ার মেয়েদের ক্রিকেট দল। বল হাতে তাহলিয়া যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক ৮ উইকেট নেন। ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখেন অজি অলরাউন্ডার। ৫ ম্যাচে ৪২.৬৭ গড়ে করেন ১২৮ রান। পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ৫১ বলে ৭৮ রানের ইনিংস খেলেন ২৬ বর্ষী ক্রিকেটার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিরাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পাঁচজনকেই শেষ করেছি, এখন যাচ্ছি’—ফুরকানের সাজানো ছকেই কি নিভলো ৫ প্রাণ!

মে ৯, ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হ/ত্যা

মে ৯, ২০২৬

‘ক্লিনিং ডে’ শুরু ডিএসসিসিতে, ছয় মাসে ঢাকা বদলে দেওয়ার আশা প্রশাসকের

মে ৯, ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৩৫

মে ৯, ২০২৬

আইসিইউ থেকে লাইফ সাপোর্টে কারিনা, দোয়া চাইলেন ডানা

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT