অলিম্পিকে এভাবে ক্রিকেট চাননি আইসিসি সভাপতি

আইসিসি সভাপতি ক্রিকেটের জন্য অলিম্পিকে চাননি বলে মন্তব্য করেছেন, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিকে ১২৮ ধরে ছিল না ক্রিকেট ইভেন্ট। ‘দ্য বিগেস্ট শো অন আর্থ’র ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে আবারও দেখা যাবে খেলাটি। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি গ্রেগ বার্কলে চাননি অলিম্পিকের অন্যতম অতিরিক্ত ইভেন্ট হিসেবে ক্রিকেট অন্তর্ভুক্ত হোক।
বিশ্বকাপের মাঝে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে কথায় বার্কলে বলেছেন, ‘আমরা একটি ইভেন্ট হিসেবে এতে যুক্ত হতে চাইনি, আমরা অলিম্পিক আন্দোলনের স্থায়ী সদস্য হতে চাই। আয়োজক কমিটিকে খুশি করতে আমরা বেশ কাজ করেছি এবং আইওসি অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করেছে। স্পষ্টতই, তারা আমাদের বিবেচনা ও অবস্থান গ্রহণ করেছে এবং আমরা আজ এখানে, যা বিশেষ কিছু।’
সোমবার অলিম্পিকে অতিরিক্ত ইভেন্ট হিসেবে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ১৪১তম সেশনে আইওসি ক্রিকেটের সাথে বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোসে ও স্কোয়াশ ইভেন্ট যোগ করে।
আইসিসি, লস অ্যাঞ্জেলেস ২০২৮ কমিটির সামনে টি-টুয়েন্টি ফরম্যাটে সেরা ছয় দলের জন্য সুপারিশ করেছিল। সেখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা দুটি দল খেলবে। তবে শেষপর্যন্ত কয়টি দল খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি।







