চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ‘কঠোর’ ব্যবস্থা নেবে আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ। টিম টাইগার্স যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেবে আইসিসি।

আইসিসির সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএনআই। তাদের প্রতিবেদন, ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যদি ভারত সফরে রাজি না হয়, তাহলে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করবেন। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুবাইতে পৌঁছেছেন তিনি।

গত বুধবার আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি সভা ডেকেছিল। সেখানে ভোটাভুটিতে বাংলাদেশ ১৪-২ ব্যবধানে হেরে যায়। বিসিবিকে নিজেদের অবস্থান থেকে সরে আসতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে বাংলাদেশ পরিস্কার জানিয়ে দিয়েছে, কোনভাবেই ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।

এরপর আইসিসি গভর্নিং বোর্ডের সিদ্ধান্তের বিপক্ষে আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল বিসিবি। তবে আপিল সাব কমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় তা শুনানিতে যাচ্ছে না।

ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে নেয়া আইসিসির কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি। এবার শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি।

বিসিবি আগে খেলোয়াড়দের ‘নিরাপত্তা এবং সুরক্ষা উদ্বেগ’ উল্লেখ করে আইসিসিকে অনুরোধ করেছিল যে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক। আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতে বাংলাদেশের কোন প্রকার নিরাপত্তা শঙ্কা নেই, খেললে ভারতেই খেলতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT