ক্রিকেট

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

বাংলাদেশি ক্রিকেটার মিরাজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে নির্বাচিত হয়ে ট্রফি ও চেক হাতে উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম।

২০২২ সালের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে মঙ্গলবার সেরাদের নাম করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। জায়গা করে নিয়েছেন ট্রাভিস হেড, শ্রেয়াস আয়ার, ট্রেন্ট বোল্টের মতো তারকারা।

মেহেদী হাসান মিরাজের ২০২২ সালটা অসাধারণ কেটেছে। অলরাউন্ডার হিসেবে ধারাবাহিক পারফরম্যান্স করে গেছেন। কার্যকরী বোলিংয়ের সাথে ব্যাটিংয়েও আলো ছড়িয়ে বাংলাদেশকে বেশ কয়েকটি ম্যাচে কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলে জিতিয়েছেন।

২৮.২০ গড়ে ১৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন মিরাজ। গতবছর ওয়ানডেতে তার সেরা বোলিং ফিগার ২৯ রানে ৪ উইকেট। ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন, একটি সেঞ্চুরির সঙ্গে আছে একটি ফিফটি। যার পুরস্কার আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়া। সবশেষ ভারত সিরিজে দুর্দান্ত করে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার। বাংলাদেশ রোহিতের দলকে ঘরের মাঠে সিরিজে হারায় ২-১এ।

এক নজরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), শ্রেয়াস আয়ার (ভারত), টম ল্যাথাম (উইকেটরক্ষক, নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ), আলঝারি যোসেপ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।

বিষয়:আইসিসি বাবর বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট মেহেদী হাসান মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…