চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের পরিচয়ে পরিচিত হতে চান ইব্রাহিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

‘একেবারে বাবার মুখ কেটে বসানো’ উঠতে বসতে সব সময়ই এখন এই কথা শুনতে হয় সাইক-পুত্র ইব্রাহিম আলি খানকে। শুধু চেহারার মিল নয়, কাজের ক্ষেত্রেও অনবরত তার তুলনা করা হয় বাবার সঙ্গে। সম্প্রতি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুললেন ইব্রাহিম।

বাবার সঙ্গে অনবরত তুলনা ভাল লাগে? এই প্রসঙ্গে ইব্রাহিম বলেন, “বিষয়টি আমার পক্ষে ইতিবাচক বলেই মনে করি আমি। আমার বাবা সুপুরুষ। তবে সারা জীবন আমাকে এই তুলনার মুখে পড়তে হবে বলে মনে হয় না। আমার লক্ষ্য হল, ৩০ বছরের মধ্যে বেশ কিছু ভাল কাজ করা। নিজের পরিচিতি তৈরি করতে চাই।”

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ইব্রাহিমের ছবি ‘নাদানিয়া’। এই ছবিতে ইব্রাহিমের অভিনয় নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। নিন্দুকেরা বলেছেন, “এমন অভিনয় দেখলে সাইফ পর্যন্ত লজ্জা পাবেন।” তবে এই সব মন্তব্যে কান দিতে নারাজ ইব্রাহিম।

তরুণ অভিনেতার কথায়, “এই সময়ে দাঁড়িয়েও আমার নিজের একটা নাম রয়েছে। আমার মুখ মানুষ চেনে। আপনারা সত্যিই ভাবেন, আমাকে বাবার (সাইফ) মতো দেখতে লাগে বলে আমি কাঁদব? একেবারেই না। বরং আমি গর্ব বোধ করি তার ছেলে হিসাবে। তিনি তার মতো, আর আমি তার ছেলে। ব্যস এটুকুই।”

বর্তমানে বাবার সঙ্গে তুলনার বদলে নিজের কাজে মন দিচ্ছেন অভিনেতা। ‘নাদানিয়া’ ছবিতে সমালোচিত হলেও ভবিষ্যতে ভাল কাজ করার আশা রাখছেন তারকা সন্তান।

‘নাদানিয়া’ ছবিতে খুশি কাপুরের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে ইব্রাহিমকে। আগামী দিনে তাকে দেখা যাবে ‘সরজমিন’ নামের একটি ছবিতে। ছবিতে কাজল রয়েছেন বলে জানা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিম খানসাইফ আলি খানসাইফ পুত্র ইব্রাহিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

পরবর্তী

ঐকমত্যের ভিত্তিতে যা যৌক্তিক তাই করা হবে: বিএনপি

পরবর্তী

ঐকমত্যের ভিত্তিতে যা যৌক্তিক তাই করা হবে: বিএনপি

বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT