অতিপ্রয়োজনীয় কিছু সংশোধন করে নির্বাচন দেব: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা নির্বাচন নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন মিডিয়া ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অতিপ্রয়োজনীয় কিছু সংশোধন করে নির্বাচন দেব। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন বিষয়ে আইন উপদেষ্টার সাংবাদিকদের ব্রিফিং এ কথা জানান।
উপদেষ্টা আসিফ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে। আগামীকাল উপদেষ্টা পরিষদে তোলা হবে।
তিনি আরও বলেন, দুই সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতি নিয়োগে আইন করা হবে।
আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






