চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথের সিনেমা পেলে করবো: তারিক আনাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

জাহিদ হাসান থেকে শুরু করে নতুন প্রজন্মের অনেকের কাছে তারিক আনাম খান অভিনয়ের এক প্রতিষ্ঠান। অনেকেই আবার তার মতো হতে চান।

কিন্তু তারিক আনাম যে মাপের অভিনেতা, তাকে কি সঠিকভাবে ব্যবহার করতে পারছেন দেশের নির্মাতারা? বলিউডের অমিতাভ বচ্চন, দক্ষিণী রজন্তী কান্ত, কমল হাসানরা এখনও দুর্দান্তভাবে নিজেদের মেলে ধরছেন। একই জেনারেশনে অবস্থান করছেন তারিক আনাম খান।

অনেকেই বলে থাকেন, তারিক আনাম খানকে সঠিক ব্যবহার করা হচ্ছে না। এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কিংবদন্তী এই অভিনেতা। হাসি দিয়ে উত্তরে তারিক আনাম বলেন, আমার মনে হয় দক্ষিণে চলে যাওয়া উচিত ছিল। তাহলে বেশি কাজকর্ম পেতাম। তবে সাউথের সিনেমা পেলে করবো।

সিজেএফবি অ্যাওয়ার্ড (কালচারাল জার্নালিস্ট ফাউন্ডেশন বাংলাদেশ)’এ আজীবন সম্মাননা গ্রহণ শেষে তারিক আনাম বলেন, সত্যি দুঃখজনক যে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কাজের ব্যবস্থা কমে যায়। এখানে মার্কেট তরুণ যুবক নির্ভর। তবে হ্যাঁ তাদের থেকে আমি অনুপ্রেরণা পাই।

‘আমি একজন অভিনেতা হিসেবে নাটক সিনেমায় ভিন্ন চরিত্র করতে পারাটা আমার কাছে অনেক আনন্দের। নতুন চ্যালেঞ্জ নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাই। ওটিটিতে এটা বেশি দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি চলচ্চিত্রেও সুবাতাস পাওয়া যাচ্ছে। কতটুকু কাজ করতে পারবো জানি না, তবে আমাদের নাটক চলচ্চিত্র এগিয়ে যাক এটা আমার সবার আগে চাওয়া।’

মঞ্চ, নাটক, ওটিটির বহু সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান। পেয়েছেন একাধিকভাবে শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতার পুরস্কার। সেই হিসেবে তিনি একজন চলচ্চিত্রের সিনিয়র শিল্পী। সিনেমাপাড়া ও এফডিসির অচলাবস্থা নিয়ে কথা বলেন তারিক আনাম খান।

Reneta

তারিক আনাম বলেন, সময়ের সঙ্গে চলতে না পারলে শুধু এফডিসি কেন কোনো কিছুই চলবে না। আমাদের মার্কেট অনেক বড়। এখানে অনেক কর্মসংস্থান হওয়ার সুযোগ আছে। কাজেই আলোচনার ভিত্তি কীভাবে সময় উপোযোগী করা যায় তাই করা উচিত। প্রযোজক কীভাবে টাকা রিটার্ণ পায় সেই ব্যবসা করে দিতে হবে। যেমন আমি অভিনয় করতে গেলে ভাবি নতুন যারা দর্শক তারা কীভাবে আমার কাজ পছন্দ করবেন সেটাও খেয়াল রাখি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিল সিনেমাতারিক আনাম খানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT