বিনোদন

কানে হ্যারিসন ফোর্ডকে বিশেষ সম্মাননা, বিদায়ের বার্তা দিলেন অভিনেতা

অভিনেতা হ্যারিসন ফোর্ডকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হ্যারিসন ফোর্ডকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও সাংবাদিকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবে ‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের পঞ্চম ও শেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’র প্রিমিয়ারে সম্মাননা জানানো হয়েছে হ্যারিসন ফোর্ডকে। কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে সম্মানসূচক পাম দ’র দেয়া হয়েছে অভিনেতাকে। পরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অবসর নেয়ার সিদ্ধান্তের কথা।

৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার হ্যারিসন ফোর্ডের। ৮০ বছর বয়সী অভিনেতা কান উৎসবে দিয়েছেন বিদায়ের বার্তা। কান উৎসবের সংবাদ সম্মেলনে অভিনেতা বলেছেন, ‘আমার একটু বসে বিশ্রাম নেয়া উচিত।’

গত বছরও ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’র টিজার প্রকাশের সময় হ্যারিসন ফোর্ড বলেছিলেন, ‘এটাই শেষ।’

ফোর্ড যখন সম্মানসূচক পাম দ’র গ্রহণ করেন তখন করতালিতে মুখর হয়ে ওঠে গোটা থিয়েটার হল। স্ত্রীকে মঞ্চে ডেকে আনেন অভিনেতা। সবসময় সমর্থন করার জন্য ধন্যবাদ জানান স্ত্রীকে। পাঁচ মিনিটের ‘স্ট্যান্ডিং ওভেশন’ দেয়া হয়েছে অভিনেতার সম্মানে।

‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের চতুর্থ পর্ব মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। দীর্ঘ বিরতির কারণে ধারণা করা হয়েছিল ‘ইন্ডিয়ানা জোন্স’ হয়ে ফোর্ড হয়তো আর ফিরবেন না। ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’-তে চিরায়ত লুকেই ফিরেছেন ফোর্ড।

বিষয়:ইন্ডিয়ানা জোন্স পাম দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…