জনপদ

‘ক্ষমতার লোভে যারা দেশকে ভারত বানিয়েছে, তাদেরকে বাংলার মসনদে দেখতে চাই না’

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

বাংলাদেশে মুসলিম ধর্মীয় সমাবেশে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে মুসলিম ধর্মীয় সমাবেশে অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে ধর্মীয় আলোচনা ও প্রার্থনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি আমাদের শত্রু নয়। কিন্তু যারা ক্ষমতার লোভে দেশকে ভারত বানিয়েছে, চাঁদাবাজি ও খুন খারাবিতে লিপ্ত, তাদের বাংলার মসনদে আর দেখতে চাই না।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও রায়পুরাকে শান্তির জনপদে রূপান্তরের প্রত্যয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, তারা নিজেরা নিজেরা ভাগ-বণ্টনের কারণে সমস্যায় জড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় নেতারাও আজ নিরাপদ নন। ব্যবসায়ীরাও নিরাপদ নয়। এমনকি ঢাকার মিটফোর্ড এলাকার সোহাগের মতো সন্তানকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই ইতিহাস দ্বিতীয়বার দেখতে চাই না।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন (শিপলু মোল্লা)। প্রধান আলোচক ছিলেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমীর মুফতি শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব মুফতি আতীকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মাওলানা শফিকুল ইসলাম সরকার ও মাওলানা আইয়ুব বিন মেহেদী উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বিষয়:ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…